নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্য পরীক্ষার কারণে আগামীকাল থেকে বন্ধ থাকছে পার্কস্ট্রীট উড়ালপুল। ১১ জানুয়ারি অবধি বন্ধ থাকবে উড়ালপুল দিয়ে যান চলাচল। আগামীকাল রাত ১০ টা থেকে ১১ তারিখ সকাল ৬ টা অবধি বন্ধ থাকবে।
এর আগে বিভিন্ন সময়ে শহরের একাধিক ফ্লাইওভার স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হয়। পার্কস্ট্রীট ফ্লাইওভারের লোড টেস্ট করার জন্য বন্ধ থাকবে উড়ালপুল। রাতের দিকে নাইট কার্ফু থাকলেও এই সময়েই ইমার্জেন্সি সার্ভিসের জন্য প্রচুর গাড়ি চলাচল করে।
উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল পার্কস্ট্রীট ফ্লাইওভার। ১২ তারিখ থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে।
নিত্যযাত্রীদের কথা ভেবেই ১২ তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লাইওভার। তার আগে জওহরলাল নেহেরু রোড ধরে যাতায়তের জন্য খুলে দেওয়া হচ্ছে। ২০১৫ সালে শেষবারের মত এই ফ্লাইওভারের পরীক্ষা করা হলেও সেরকম জটিল কিছুই খুঁজে পাওয়া যায়নি।
বন্ধ থাকছে পার্কস্ট্রীট ফ্লাইওভার, হবে স্বাস্থ্য পরীক্ষা

সময় এগোনোর সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল বেড়েছে এই উড়ালপুলে। তাই শহরের অন্যান্য উড়ালপুলের মত এই উড়ালপুলের ও পরীক্ষা নিরীক্ষা চালাতে তৎপর হুগলী রিভার ব্রিজ কমিশন।



