মুখ্যমন্ত্রীর কাছে আর্জি, সেলুন, বিউটি পার্লার খোলার দাবিতে এবার পথে নামছে পার্লার মালিকদের সংগঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাই তার মোকাবিলায় একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। তার মধ্যে বলা হয়েছে, দু’সপ্তাহ রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সেলুন, স্পা, বিউটি পার্লার। এর আগে সামগ্রিক লকডাউনের সময় দীর্ঘদিন বন্ধ ছিল সেলুন, পার্লার।

আরও পড়ুনঃ মৃদু উপসর্গ হলে কী করবেন? কী বলছেন চিকিৎসকরা?

তার পর পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই করোনাবিধি মেনে খুলেছিল সেলুন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফের যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তখন রাজ্য সরকার ফের সেলুন, পার্লার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এর পরেই মুখ্যমন্ত্রীর কাছে সেলুন, পার্লার খোলার দাবি নিয়ে রাস্তায় নামতে চলেছে পার্লার মালিকদের একাধিক সংগঠন।

শুক্রবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। ওয়েস্ট বেঙ্গল সেলুন ওউনার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা অর্চনা মিশ্র বলেছেন, ‘২০২০, ২০২১, ২০২২-এর শুরু—পরিস্থিতি বদলাচ্ছে না। আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের কথা ভাবুন।’

মুখ্যমন্ত্রীর কাছে আর্জি, সেলুন, বিউটি পার্লার খোলার দাবিতে এবার পথে নামছে পার্লার মালিকদের সংগঠন

তিনি বলেন, এই শিল্পের সঙ্গে বাংলার অন্তত ১০ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে। তা ছাড়া কর্মসংস্থান ও স্বনির্ভরতার প্রশ্নে সরকার যে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয় সেখানে বিউটিশিয়ান ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাও কাজ হারিয়ে বাড়িতে বসে থাকছেন। শহর লাগোয়া ছোট মফস্বলে ছোট ছোট পার্লারগুলিতে তিন-জন চারজন করে কাজ করেন। কিন্তু ফের আবার কাজ খুইয়ে বসে থাকতে হচ্ছে ঘরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন