গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন সৃজিত পত্নী মিথিলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইভ্যালি নামক বাংলাদেশের এক ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানালেন সৃজিত পত্নী মিথিলা রাফিয়াত রশিদ মিথিলা। রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মহম্মদ আতোয়ার রহমানের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের জন্য আবেদন করেন শবনম ফারিয়া এবং মিথিলা।

আরও পড়ুনঃ প্রতারণার অভিযোগ, যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন মিথিলা

গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য নগর হাকিম আদালতে মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে এক ব্যক্তি। অভিযোগ, ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন মিথিলা, তাহসান এবং শবনম। ইভ্যআলির ফেস অব লাইফস্টাইলের মুখ ছিলেন মিথিলা। অভিযোগ, গ্রাহকদের থেকে টাকা আত্মসাতে সহায়তা করেছেন মিথিলারা।এই ঘটনায় ইভ্যালির এমডি মহম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিম নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজাদুর রহমান জানিয়েছেন, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন গারুক তাহশান খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং রাফিয়াত রাশিদ মিথিলা। ইতিমধ্যেই ঘটনায় ঢাকার ধানমান্ডি থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, অভিযুক্তদের কথা শুনেই বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন গ্রাহকরা।

গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন দুই অভিনেত্রীর 

গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন দুই অভিনেত্রীর 
গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন দুই অভিনেত্রীর 

ডিসির তরফে অভিযোগ, চটকদার বিজ্ঞাপন এবং বেশী মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহকদের পথে বসাতে চলেছে ইভ্যালি। যদিও মিথিলার বক্তব্য, ইভ্যালির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এমনকি তাঁর সুনাম নষ্ট হয়েছে বলেও দাবী করেন তিনি। তাই আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন