প্রতারণার অভিযোগ, যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন মিথিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর্থিক প্রতারণার অভিযোগ পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা সহ ৯ জনের বিরুদ্ধে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইভ্যালির প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে ৯ জনের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী শবনম ফারিয়া। যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন তাঁরা।

আরও পড়ুনঃ বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান শেখ হাসিনার

ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নজরদারি রয়েছে ৯ জনের ওপর। দরকার পড়লে গ্রেফতার হতে আপ্রেন তাঁরা। ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতে বলা হয়েছে, চটকদার বিজ্ঞাপন দেখিয়ে ও বেশী মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহকদের পথে বসাতে চলেছেন ইভ্যালি।

গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য নগর হাকিম আদালতে মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে এক ব্যক্তি। অভিযোগ, ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন মিথিলা, তাহসান এবং শবনম। ইভ্যআলির ফেস অব লাইফস্টাইলের মুখ ছিলেন মিথিলা। অভিযোগ, গ্রাহকদের থেকে টাকা আত্মসাতে সহায়তা করেছেন মিথিলারা।এই ঘটনায় ইভ্যালির এমডি মহম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিম নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনায় ঢাকার ধানমান্ডি থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের প্রতারণা এবঙ্গ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, অভিযুক্তদের কথা শুনেই বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন গ্রাহকরা।

প্রতারণার অভিযোগ, জেল হতে পারে মিথিলা সহ নয় জনের 

প্রতারণার অভিযোগ, জেল হতে পারে মিথিলা সহ নয় জনের 
প্রতারণার অভিযোগ, জেল হতে পারে মিথিলা সহ নয় জনের 

জানা গিয়েছে, ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসাবে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে শবনমের। ইভ্যালির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলে মে মাস থেকেই সেই পদ থেকে সরে দাঁড়ান তাহসান। সরে দাঁড়ান মিথিলাও। যদিও গ্রাহকদের কথায়, কোনভাবেই প্রতারণা এড়িয়ে যেতে পারেন না তারকারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন