নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ বছর ১০০ জনকে বেছে নিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। আর তাতেই নাম রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ১০০ জনের মধ্যে তিনি আছেন ৪৩তম স্থানে।
আরও পড়ুনঃ এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, সংসদে জানালেন রাজনাথ
এর আগে ২০২০ সালে ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৩৯তম স্থানে ছিলেন প্রধানমন্ত্রী হাসিনা। তাঁর সম্পর্কে ফোর্বস লিখেছে, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন তিনি; যা তার মেয়াদেই টানা তৃতীয়বার। এবারের মেয়াদই নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা।
এই মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। বাংলাদেশে নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামি লিগ’। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।
বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান শেখ হাসিনার
এবারের তালিকাই রয়েছেন ১৯ জন বিশ্ব নেতা, বিশ্বের ৪০ সিইও এবং একজন ইমিউনোলজিস্ট । এ বছর প্রথম স্থানে রয়েছেন ম্যাকেঞ্জি স্কট। যিনি বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী নারী। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ-এশীয় নারী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়া ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তৃতীয় স্থানে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ। এ ছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছেন বিল গেটসের সঙ্গে ডিভোর্সের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারীতে পরিণত হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।



