CDS Rawat Chopper Crash: এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, সংসদে জানালেন রাজনাথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার তামিলনাড়ুর কুন্নুরের নিলগিরির জঙ্গলে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ ১৩ জনের। ঘটনার ত্রিস্তরীয় তদন্ত হবে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংয়ের নেতৃত্বে। বৃহস্পতিবার সংসদে ঘটনার বিবৃতি দেওয়ার সময় এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

আরও পড়ুনঃ Bipin Rawat Chopper Crash: উদ্ধার রাওয়াতদের হেলিকপ্টারের ব্ল্যাকবক্স, হতে পারে রহস্যভেদ

 এদিন লোকসভায় বিবৃতি দিতে উঠে মৃত জওয়ানদের প্রতি সহানুভুতি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, বৃহস্পতিবারেই ঘটনার তদন্তের জন্য উপস্থিত হয়েছে ভারতীয় বায়সেনার একটি দল। সকালেই হেলিকপ্টার Mi-17V5 এর ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। সেখান থেকেই দুর্ঘটনার রহস্যভেদ করতে চাইছেন অফিসাররা । এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী।

CDS Rawat Chopper Crash: এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, সংসদে জানালেন রাজনাথ
CDS Rawat Chopper Crash: এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, সংসদে জানালেন রাজনাথ

এদিন সংসদে রাজনাথ সিং বলেন, বুধবার সুল্লুর এয়ারবেস থেকে ১১ টা ৪৮ নাগাদ ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিপিন রাওয়াতের। সেখানে জুনিয়র অফিসারদের সঙ্গে আলাপচারিতার কথা ছিল তাঁর। কিন্তু ১২ টা ০৮ নাগাদ হেলিকপ্টারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায় দুর্ঘটনার কথা। দ্রুত উপস্থিত হয় উদ্ধারবাহিনী। যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু করেন তাঁরা।

এয়ার মার্শালের নেতৃত্বে ত্রিস্তরীয় তদন্ত, ব্ল্যাকবক্সের মাধ্যমে অজানা তথ্যে খোঁজ 

77d484e9 50e5 4eaa 870e 490d56e14f02 1

ক্রু মেম্বার সহ সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। চিকিৎসকরা চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে। একমাত্র জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর শারীরিক অবস্থা এই মুহুর্তে অনেকটা স্থিতিশীল। প্রয়োজনে কম্যান্ড হাসপাতলে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। তাঁর ওপর কড়া নজদারি রয়েছে চিকিৎসকদের।

অন্যদিকে, তামিলনাড়ুতে মৃত সেনাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। উপস্থিত রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এরপর বিকেলে বায়ু সেনার বিশেষ বিমানে করে দিল্লীতে আনা হবে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা সহ অন্যান্য সেনাদের মৃতদেহ। এরপর রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। মৃতদের আজই সন্ধ্যে বেলায় দিল্লীতে আনা হবে। সর্বোচ্চ সম্মানের সঙ্গে রাজধানীতে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত