নজরবন্দি ব্যুরোঃ বুধবার তামিলনাড়ুর কুন্নুরে আচমকা ভেঙে পড়ে বিমান হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের। একজন বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। পরের দিন তদন্তে নেমে রাওয়াতদের হেলিকপ্টার Mi-17V5 এর ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল? হতে পারে রহস্যভেদ?
আরও পড়ুনঃ লড়াই শেষ, প্রয়াত হলেন বিপিন রাওয়াত


মনে করা হচ্ছে, দুর্ঘটনার আগে হেলিকপ্টারের পরিস্থিতি কী ছিল? ককপিটের মধ্যে কী কথাবার্তা চলেছে? সেবিষয়ে রহস্যভেদ হতে পারে। শুধুমাত্র তাই-ই নয় হেলিকপ্টারের উড়ান নেওয়ার আগে থেকে দুর্ঘটনা অবধি কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে? তাও জানা যেতে পারে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের ১ কিলোমিটার পরিধি ঘিরে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার রাওয়াতদের হেলিকপ্টারের ব্ল্যাকবক্স থেকেই হতে পারে রহস্যভেদ।

বুধবার দুপুর ১২ টা ৪০ নাগাদ নিলগিরি পাহাড়ে সুল্লুর জঙ্গলে ভেঙে পড়ে Mi-17V5। সুলু এয়ারবেস থেকে ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। সুলুর থেকে ওয়েলিংটন যেতে সময় লাগে মাত্র ২০ মিনিট। কিন্তু ওয়েলিংটনের এয়ারবেসে পৌঁছানোর ১০ মিনিট আগেই ঘটে যায় বিপত্তি। কয়েকদিন ধরেই ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল না বলে জানা যাচ্ছে। এলোমেলো আবহাওয়ার কারণে কী দুর্ঘটনা ঘটে গেল? সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। গতকাল Mi-17V5 হেলিকপ্টারের ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত করবেন তিনি। সদ্য প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঘন কুয়াশার সঙ্গে মিলিয়ে যাচ্ছে বিপিন রাওয়াতদের হেলিকপ্টার।


উদ্ধার রাওয়াতদের হেলিকপ্টারের ব্ল্যাকবক্স, শুরু হয়েছে তদন্ত

ইতিমধ্যেই তামিলনাড়ুতে মৃত সেনাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। উপস্থিত রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এরপর বিকেলে বায়ু সেনার বিশেষ বিমানে করে দিল্লীতে আনা হবে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা সহ অন্যান্য সেনাদের মৃতদেহ। এরপর রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।







