পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত, একনজরে দেখেনিন পুরস্কার প্রাপকদের তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে আজ দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা হয় এবছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা। যেখানে প্রায় ১১৯ জন কে প্রদান করা হয় দেশের অন্যতম পদ্মশ্রী সম্মান। পাশাপাশি দেশের রাজনৈতিক জগতের অন্যতম দুই উজ্জ্বল নক্ষত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি ও সুষমা স্বরাজ কে ও প্রদান করা হয় বিশেষ পুরস্কার।

আরও পড়ুনঃপুরোনির্বাচন মামলা, বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

গত ১৯৫৪ সাল থেকেই গোটা দেশ জুড়ে বেশ কয়েকজন কে নির্বাচিত করে এই অনন্য সম্মান প্রদান করা হয়ে আসছে। এরপর নরেন্দ্র মোদী ক্ষমতার কেন্দ্রে আসীন হওয়ার পর তাঁর তরফ থেকে ঘোষণা করা হয় গোটা দেশের বহু অচেনা ও অজানা মানুষ মূলত যাঁরা দেশের সেবায় নিজ উদ্যোগে কাজ করে চলেছেন মূলত তাঁরাই এই সম্মানের অংশিদার হবেন।
সেইমত ই প্রতিবছর এমন বেশ কিছু মানুষ কে বেছে নেওয়া হয় গোটা দেশ থেকে। সেইমত এই বছর ও বেছে নেওয়া হয় বেশ কিছুজন কে। পাশাপাশি আজ দেশের প্রয়াত দুই মন্ত্রী অরুণ জেটলি ও সুষমা স্বরাজের নাম ও স্থান পায় এই তালিকায়। তাই আজ অরুণ জেটলির তরফ থেকে এই সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী সঙ্গীতা জেটলি ও সুষমা স্বরাজের তরফ থেকে এই সম্মান গ্রহণ করেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ।

এছাড়া ও আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কে। এমনকি নাগরিক হিসাবে এই সর্বোচ্চ সম্মান গ্রহন করেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামি। পাশাপাশি এই সম্মান গ্রহন করেন ভারতীয় হকি তারকা রানি রামপাল।

পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত, একনজরে দেখেনিন পুরস্কার প্রাপকদের তালিকা

 

পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত, একনজরে দেখেনিন পুরস্কার প্রাপকদের তালিকা
 পাশাপাশি আজ আইসিএমআর এর প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডাঃ রমন খেড়করের হাতেও তুলে দেওয়া হয়  পদ্মশ্রী সম্মান। সেইসঙ্গে এই পুরস্কার পান এয়ার মার্শাল পদ্ম বন্দ্যোপাধ্যায় ও ব্যাটমিন্টন তারকা তথা টোকিও অলিম্পিকে পদক জয়ী পিভি সিন্ধু কে।

পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত, একনজরে দেখেনিন পুরস্কার প্রাপকদের তালিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন