পুরোনির্বাচন মামলা, বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উপনির্বাচনে চারটি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে বিপুল সংখ্যক জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন পৌরসভা ভোটের। তারপর থেকেই বাংলায় পুরভোট করা নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায় রাজ্য সরকার। তবে এই মুহূর্তে কলকাতা এবং হাওড়া পৌরসভার পৌর নির্বাচন হবে বলে জানা গিয়েছে।আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃমন্ত্রিসভায় বড়সড় বদল ঘটাতে চলেছেন মুখ্যমন্ত্রী, নতুন দায়িত্ব পেতে পারেন চন্দ্রিমা

আজ সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। রাজ্যের পুর নির্বাচন নিয়ে দায়ের হওয়া এই মামলায় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা কলকাতা হাইকোর্টে। আজ সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। রাজ্যের পুর নির্বাচন নিয়ে দায়ের হওয়া এই মামলায় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টে জানান ২০১৮ সাল থেকে রাজ্যের বহু পৌরসভার পৌর নির্বাচন বকেয়া রয়েছে।
তাই এই সংক্রান্ত ব্যাপারে রাজ্যের এডভোকেট জেনারেল জানিয়েছিলেন বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যের পুরসভার নির্বাচন হবে। কিন্তু মামলাকারীর অভিযোগ নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও পৌরসভা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কোনরূপ নির্দেশিকা জারি করেনি এখনো।তবে এদিনের এই গুরুত্বপূর্ণ মামলাতে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষের কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

পুরোনির্বাচন মামলা, বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

পুরোনির্বাচন মামলা, বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

ফলে পুরো মামলার শুনানি হয়নি। আর তাই রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে এই মামলাতে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ ই নভেম্বর মামলার পুনরায় শুনানি। সেদিন মামলার শুনানি কোন দিকে যায় সেদিকেই নজর সবপক্ষের।
পুরোনির্বাচন মামলা, বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর