Covid19: হু হু করে বাড়ছে করোনা, এনআরএসে আক্রান্ত ৬১ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এনআরএসে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং রোগী সহ মোট ৬১ জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। একইসঙ্গে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির ১০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আর আহমেদ ডেন্টাল কলেজ, চিত্তরঞ্জন শিশু সেবা সদনের পর করোনার থাবা।

আরও পড়ুনঃ Local train: ৭টার পর বন্ধ লোকাল ট্রেন, এর অর্থটা কী? বিভ্রান্তি কাটাতে রেলের ব্যাখ্যা

রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজিতে ১০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই নার্স। কলকাতায় এই হাসপাতাল চক্ষু চিকিৎসার জন্যই পরিচিত। তাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিবারেই চিত্তরঞ্জন শিশু সেন সদনে ২৪ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। সন্ধ্যায় তা বেড়ে হয় ৩৬ জন। তার মধ্যে ২৪ জন জুনিয়র ডাক্তার। একের পর এক চিকিৎসকরা আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠেছে স্বাস্থ্য দফতরের দিকে। বিগত ৭ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ গুণ বেড়েছে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে হাওড়া, হুগলী এবং দুই ২৪ পরগনার আক্রান্তের সংখ্যাও।

হু হু করে বাড়ছে করোনা, দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ 

হু হু করে বাড়ছে করোনা, দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ 
হু হু করে বাড়ছে করোনা, দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

রাজ্যে সাত দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তাঁর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১,৮৭৭ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬,১৫৩ জন। যদিও স্বাস্তি রয়েছে মৃত্যুর হারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত