নজরবন্দি ব্যুরোঃ ভয়াল করোনার গ্রাস থেকে মুক্তি পেল না দেশের সংসদ ভবন। সংসদে করোনার থাবা। ৬ এবং ৭ জানুয়ারি সংসদের সুরক্ষা কর্মী, কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে ৪০০ জনের রিপোর্টঁ পজিটিভ এসেছে। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদের মধ্যে বেশীরভাগ প্রবীন। সংসদ ভবনে করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ ঝড়ের গতিতে বাড়ছে করোনা, জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী


জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা সংসদের অধিবেশন। এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ সাংসদদের উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের অন্যান্য ভিআইপিরা সংসদের অধিবেশনে উপস্থিত থাকেন। সেখানেই করোনা থাবা বসানোয় চিন্তা বেড়েছে কেন্দ্র সরকারের।
অন্যদিকে, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯,৬৩২ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৫,২৮,০০৪ জন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,৬২৩ জন। দেশে আক্রান্তের হার ১০ শতাংশের বেশী।
সংসদে করোনার থাবা, চিন্তায় কেন্দ্র সরকার

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,৭৯০ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। সে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১,৪৩৪ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ২০,১৮১ জন। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৭৮ জন।









