উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিল্লি থেকে মিলেছে বড় বার্তা! বিরাট ধামাকার অপেক্ষায় দিলীপ ঘোষ। অপেক্ষা শুধু সময়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজেপি রাজ্য সভাপতি হবেন কে তা নিয়ে টানাপোড়েন চলছে গত কিছুদিন ধরে। তারই মাঝে প্রকাশ্যে এসেছে চমকপ্রদ খবর। BJP রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ, এমনটাই ইঙ্গিত মিলেছে দিল্লী থেকে ফেরার পর। প্রথমে নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর, পরে রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ। আর এবার উত্তরবঙ্গে গিয়ে বিধানসভার লক্ষ্যে কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্লোজ ডোড় বোইঠকে জানিয়ে দিলেন, উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়!

আরও পড়ুনঃ আনন্দবাজার নয়, নবান্নে অভিষেকের ছায়া, সিঁদুরে মেঘ দেখছেন মন্ত্রী আমলারা!

লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পর থেকেই রাজ্য বিজেপিতে চলছে ডামাডোল। এই খারাপ ফল বা হারের দায় কে নেবে তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। দলের অন্দরে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত রাজ্য নেতারা। দিলীপ ঘোষ যেমন প্রকাশ্যেই বলেছেন এই হারের দায় শুধু একা তার নয়। যারা যারা দল চালান এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন দায় তাদেরও। এরই মধ্যে প্রধানমন্ত্রী, শুভেন্দু সুকান্তদের পাশাপশি দিলীপ ঘোষকেও ডেকেছিলেন দিল্লীতে। তারপরেই যেন পুরনো ছন্দে ফিরেছেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সুকান্ত মজুমদার ভোটে জিতে এবার মন্ত্রী হয়েছেন। বিজেপির নিয়ম অনুসারে একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না। তাই নিয়ম মেনে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্ত কে। কিন্তু কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়ে যখন জল্পনা চলছে, তখন রাজ্য সফরে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষ। ঠিক যেমনটা করতেন রাজ্য সভাপতি থাকাকালীন।

উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গত কয়েকদিনে দিলীপ জেলায় জেলায় ঘুরছেন। কিন্তু কেন এমন সফর? দিলীপের দাবি, অতীতের মতোই তিনি ঘুরছেন। এ তো নতুন কিছু নয়। উল্লেখ্য বিষয় হল, দিলীপের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রাজ্যনেতৃত্ব। যদিও বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কিছুদিনের অপেক্ষা মাত্র, ফের BJP রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ!

সোমবার প্রায় ৩০ মিনিট জলপাইগুড়িতে ছিলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষ করে তিনি সোমবার রাতেই চলে যান ডুয়ার্সে। বস্তুত, উত্তরবঙ্গে ৫৪ টি বিধানসভা আসন রয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গে ২৯ টি আসন পায় বিজেপি। এবার সেই সংখ্যা বাড়াতে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন দিলীপ। উত্তরবঙ্গে 40 আসন চাই বিধানসভায়, কর্মীদের টার্গেট দিলেন BJP-র হবু রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন