কাশ্মীরে খতম ৩ অনুপ্রবেশকারী, শহীদ ৩ ভারতীয় জাওয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কাশ্মীরে খতম ৩ অনুপ্রবেশকারী, রবিবার ভূস্বর্গে অনুপ্রবেশের চেষ্টা করায়, ৩ অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে। সূত্রে খবর, রবিবার সকালে কুপওয়ারা জেলার কেরন সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও বিএসএফ।

আরও পড়ুনঃ “একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”, বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের।

উভয় পক্ষের গুলির লড়াইতে একজন বিএসএফ এবং দুই ভারতীয় জাওয়ান। মৃত কনস্টেবল বিএসএফের নাম সুদীপ সরকার। ঘটনাস্থলে মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ এবং দুইটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভারতীয় সেনা সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে উত্তর কাশ্মীরে সন্দেহজনক ভাবে কয়কজনকে ঘোরাঘুরি করতে দেখা য়ায়।

আর এই সন্দেহভাজন ব্যাক্তিরাই সীমান্ত পেড়িয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করলে, ভারতীয় সেনারা গুলি চালাতে শুরু করে। গুলি লড়াই-এর কিছুক্ষণ পরই অনুপ্রবেশকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পড়ে তল্লাশি চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

কাশ্মীরে খতম ৩ অনুপ্রবেশকারী, এবিষয়ে ভারতীয় সেনার আধিকারিক জানান, “পাকিস্তানী জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল। তা ভারতীয় সেনাদের চোখে পড়ায়, যৌথ অভিযানে সেই পরিকল্পনা তাদের ব্যার্থ হয়। পাকিস্তানের তিন জঙ্গিকেও খতম করেছে জওয়ানরা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত