“একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”, বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”, পুলিশকে এমন আক্রমণাত্মক ভাবে শাসালেন দিলীপ ঘোষ। রবিবার পশ্চিম মেদিনীপুরের হলদিয়ায় জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে শাসকদলের বিপক্ষে একাধিক ইস্যুতে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দলত্যাগ প্রসঙ্গে বলেন, শাসকদলের কর্মীরা বিজেপিতে আসার ইচ্ছে প্রকাশ করছেন। কিন্তু বিজেপিতে যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এরপরই পুলিশের বিরুদ্ধে এমন বেনজির মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ মুসলিম আইনে বড়সড় বদল আনল UAE! নয়া আইনে অবিবাহিত যুগলরাও লিভ-ইন করতে পারবেন।

রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে ছিলেন দিলীপ ঘোষ। সেই সভায় দাঁড়িয়েই আমফানের ত্রাণ থেকে আলুর দাম, একাধিক ইস্যুতে মমতা সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, “আলুর দাম বাড়ার কারণ কাটমানি। তৃণমূল নেতাদের কাটমানি দেওয়ার জন্যই আলুর দাম বাড়ানো হয়েছে।” পুরোহিত ভাতা থেকে আমফানের ত্রাণ, সবেতেই শাসকদল স্বজনপোষন করছে বলে তোপও দাগেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ “দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই”। মন্তব্য দিলীপ ঘোষের।

“একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”,।এদিন হলদিয়ার সভা থেকে একুশে পরিবর্তনের ডাক দেন বিজেপি সাংসদ। সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন, “বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত।” এরপরই আত্মবিশ্বাসী কন্ঠে দিলীপ ঘোষ বলেন, “একুশে ২০০-র বেশি আসন পেলে বাংলায় সরকার গড়বে বিজেপি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত