“দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই”। মন্তব্য দিলীপ ঘোষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূলের অন্তর্কলহ প্রসঙ্গে বললেন, “ওদের এখন বাঁধাকপির মত অবস্থা। পাতা ছাড়াতে ছাড়াতে কপি খুঁজে পাওয়া যাবে না। পার্টিতে দুজনেই থাকবেন। বাকি পার্টি উঠে যাবে।”

আরও পড়ুনঃ একই পরিবারের দুই শিশু কন্যা সহ পাঁচজন কে হত্যা! চাঞ্চল্য তপনে।

রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই সময়ই একাধিক ইস্যুতে শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, “দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই। কেন্দ্রীয় সংস্থা কাজ শুরু করতেই চারিদিকে হইচই পড়েছে। কারণ, বাংলায় চলা গরু ও কয়লা পাচারের সঙ্গে রাজ্যের সরকারি পার্টির নেতাদের অধিকাংশই জড়িত।

সেই জন্যই তল্লাশি শুরু হতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন। এতেই স্পষ্ট যে ক্ষমতায় রয়েছেন যাঁরা তাঁদের আসল চেহারা।” “দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই”। শুভেন্দু অধিকারী ও তাঁর দলবল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েও শাসকদলকে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, “তৃণমূলের পরিস্থিতি বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে আর কিছুই অবশিষ্ট থাকবে না।

”। থেকে যাবেন শুধু ২ জন।” এমনকি তৃণমূলের বহু নেতা-কর্মী পদ্মশিবিরে যোগ দেবেন একথা জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি এদিন খানিকটা আত্মবিশ্বাসের সুরে বলেন, “যাঁরা পরিবর্তনের অপেক্ষায়, আমরা নিশ্চয়ই তাঁদের স্বপ্ন পূরণ করব। সত্যিকারের পরিবর্তন বিজেপি করবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত