অঞ্জন বল, তপনঃ একই পরিবারের দুই শিশু কন্যা সহ পাঁচজনকে নৃশংস ভাবে খুন তপনে। রবিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জালালপুর গ্রামে। তপন থানার পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করলেও তাঁদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।
আরও পড়ুনঃ মরণবাঁচন ম্যাচের আগে দিল্লী শিবিরে কঠিন সিদ্ধান্ত,বাদ জেতে চলেছে তারকা ওপেনার
তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামের বাসিন্দা অনু বর্মন পেশায় কৃষক। স্ত্রী, দুই মেয়ে ও বয়স্ক মাকে নিয়ে তাঁর সংসার। এদিন তাদের জমিতে ধান কাটার কথা ছিল। সেই মত সকালে ধান কাটার শ্রমিকরা অনুকে ডাকতে আসে। দীর্ঘ সময় তাদের সকলে ডাকাডাকি করেও উত্তর না মেলায় শ্রমিকরা ঘরের ফাঁকা দিয়ে দেখতে পান ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখার পরেই তাঁরা চিৎকার শুরু করে।
একই পরিবারের দুই শিশু কন্যা সহ পাঁচজন কে হত্যা! ঘটনার খবর জানাজানি হতে প্রচুর মানুষের ভিড় জমে। ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী ও অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম। পাঁচটি মৃতদেহ দেহ উদ্ধার করে তপন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসেন মৃতদের আত্মীয় স্বজনরা।
মৃতদের মধ্যে রয়েছে অনু বর্মন (৩৮ ), স্ত্রী মল্লিকা বর্মন (২৮), দুই মেয়ে বিউটি বর্মন (১০), স্নিগ্ধা বর্মন (৭) এবং বয়স্ক মা উল বালা বর্মন (৫৫)।
মৃতের শ্যালিকা অনিতা বর্মন অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় দিদিকে ফোন করে ছিলাম। সে আমাকে তখন জানায় মাংস ভাত খাওয়ার আয়োজন করা হচ্ছে পরে কথা বলব। সকালে শুনতে পাই খুন হয়ে গিয়েছে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অনু বর্মন তার পরিবারকে খুন করে নতুন যে আত্মঘাতি হয়েছে। এরপাশাপাশি তিনি আরও জানিয়েছেন জেলা শাসকের নির্দেশে কোন ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে এর ইনকোয়েস্ট ও ময়নাতদন্ত করা হবে।



