নজরবন্দি ব্যুরো : মুসলিম আইনে বড়সড় বদল আনল UAE! সংযুক্ত আরব আমিরশাহি সরকার এবার নিজেদের মুসলিম আইনে বড়সড় সংস্কার করল।নিজেদের স্বার্থে এবং স্বাধীনতার জন্য তাঁদের আইনে বেশ কিছু পরিবর্তন করা হল UAE। আর কোনো আইনি বাধা রইল না অবিবাহিত যুগলদের।
আরও পড়ুনঃ করোনা আবহে হজযাত্রায় নির্দেশিকা জারি কেন্দ্রের,যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক


অবিবাহিত যুগলরা একসঙ্গে লিভ ইন করার জন্য কোনও আইনি বাধার সম্মুখীন হবেন না। পাশাপাশি, মদ্যপান করা এবং বাড়িতে মজুত রেখে বিক্রির উপরেও নিষেধাজ্ঞা তুলে দিল ইউএই। অর্থাৎ মদ মজুত রাখলে এখন থেকে জরিমানা নয়।
ইউএই(UAE) সরকারি সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি ঘোষিত নতুন আইনে এবার থেকে ২১ বছরের উপরে কোনও ব্যক্তির ক্ষেত্রে মদ্যপান আর কোনও বাধা থাকল না।এবার থেকে মদ্যপান করা এবং আমোদ প্রমোদের জন্য বাড়িতে মজুত রাখা বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে দিল সরকার।
মুসলিম আইনে বড়সড় বদল আনল UAE! উল্লেখ্য ,আগে মদ কেনা ও বাড়িতে মজুত রাখার জন্য অনুমতির প্রয়োজন হত।নতুন আইন অনুসারে মুসলিমদের মদ্যপানে আর কোনও বাধা রইল না।আগের আইনে মুসলিমদের মদ বিক্রির অনুমতিতে নিষেধাজ্ঞা জারি করা হত। সম্মানের নামে মহিলাদের উপর অত্যাচার, তাদের উপর হামলা এবার থেকে নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি সরকার।









