করোনা আবহে হজযাত্রায় নির্দেশিকা জারি কেন্দ্রের,যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : করোনা আবহে হজযাত্রায় নির্দেশিকা জারি কেন্দ্রের, সারা বিশ্বজুড়ে এখনও কাটেনি করোনার আবহ। সংক্রমণের কারনেই ২০২০ সালে হজযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ২০২১-শের শুরুতে আবারও হবে হজযাত্রা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে মেনে চলতে হবে একাধিক নির্দেশিকা। করোনার কারণে সৌদি আরবের সরকার যে স্বাস্থ্যবিধি জারি করেছে, সেই স্বাস্থ্যবিধি মেনেই সকলকে যেতে হবে।

আরও পড়ুনঃ “দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই”। মন্তব্য দিলীপ ঘোষের।

শনিবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে কোভিড পরীক্ষা থেকে শুরু করে, নির্দিষ্ট বয়সসীমা প্রভৃতি একাধিক নির্দেশ বেঁধে দেওয়া হতে পারে। তবে কোন বয়স থেকে কত বয়সীরা যেতে পারবেন তা এখনও পর্যন্ত নির্ধারিত করা হয়নি। সৌদি আরব সরকারের তরফে নির্দেশিকা আসা মাত্রই তারপরই জানানো হবে বলে জানা যায়। তবে এবিষয়ে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুকতার আব্বাস নাকভি জানিয়েছেন, শনিবার থেকেই অনলাইনে হজে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন অনেকেই।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন জানানোর প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। তিনি আরও বলেন, “অনলাইন ও অফলাইন অথবা মোবাইল হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আাবেদন করা যেতে পারে। করোনা চলার কারনে হজে আসার আগে প্রত্যেককেি কোভিড টেষ্ট করাতে হবে। বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে রিপোর্ট জমা দিতে হবে।”

করোনা আবহে হজযাত্রায় নির্দেশিকা জারি কেন্দ্রের, নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ২০২০ সালে যে মহিলারা একা একা হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের এইবারের অনুরোধ এবার গ্রাহ্য করা হবে। তবে হজের জন্য বিমান ছাড়ার জায়গা ২১থেকে কমিয়ে ১০টি করা হয়েছে। এছাড়াও হজ যাত্রীদের জন্য আরও কি নির্দেশিকা জারি করা হবে তা ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং হজ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে আলোচনা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর