Winter Season: মরশুমের শীতলতম দিন, রাজ্যে নামলো পারদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নভেম্বরে মাসেই হু হু করে নামছে পারদ। রাজ্যে শুরু হয়েছে শীতের মরশুম। সপ্তাহের প্রথম দিনের সকাল থেকে ঠাণ্ডার ভরপুর আমেজ কলকাতা জুড়ে। শুধু কলকাতা শহরই নয় ঠাণ্ডার রেশ বাড়তে শুরু করেছে জেলাগুলিতেও। সোমবার এক ধাক্কায় তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি সেলসিয়াস নামল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তপ্ত জঙ্গলমহল, অখিল গিরির অপসারণের দাবিতে সরব আম জনতা

সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবার এই তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের মধ্যেই ১ ডিগ্রিরও বেশি পারদপতনে খুশি শহরের শীতপ্রেমী মানুষজন। তবে কি জাঁকিয়ে শীত দুয়ারে দাঁড়িয়ে? এব্যাপারে অবশ্য এখনই পাকাপাকি কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর।

মরশুমের শীতলতম দিন, রাজ্যে নামলো পারদ
মরশুমের শীতলতম দিন, রাজ্যে নামলো পারদ

তবে নভেম্বরের দিন যত এগোবে ঠাণ্ডার দাপট ততই বাড়বে বলে ধারণা আবহাওয়াবিদদের একাংশের। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। আহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা প্রবল।

মরশুমের শীতলতম দিন, রাজ্যে নামলো পারদ

winter 2 2

কলকাতা শহরে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ধারে-কাছেই থাকবে বলবে মনে করা হচ্ছে। সকালের দিকে ঠাণ্ডার অনুভূতি বাড়লেও বেলা বাড়তেই সেই দাপট কমবে। ফের সন্ধের দিকে ঠাণ্ডার অনুভূতি ফিরবে। আগামী চার-পাঁচদিন এমনই মনোরম আবহাওয়া বজায় থাকবে জেলায় জেলায়। তবে হাড়কাঁপানো শীত পড়তে এখনও ঢের দেরি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন