Rampurhat: বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড, রয়েছে ডিআইবি এবং সিভিক ভলেন্টিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড। এর আগে আইসি এবং এসডিপিওকে ক্লোজড করা হয়েছিল। এবার ডিআইবি এবং সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুনঃ Rampurhat: জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিটের দুই সদস্য নিয়ে আপত্তি হাইকোর্টে

গতকালই নবান্নের তরফে একটি এসআইটি গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং। সেই ঘটনার পরেই নবান্নের তরফে ওসিকে ক্লোজড করা হয়। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।

সূত্রের খবর, ডিআইবির বেশ কিছু অফিসারের নাম উঠে এসেছে ঘটনায়। অভিযোগ, ঘটনার সমস্ত তথ্য ওই অফিসারদের তরফে পাঠানো হয়নি। ওই এলাকায় কর্তব্যরত বেশ কয়েকজন সিভিক পুলিশকে ক্লোজড করা হয়েছে।

বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড, কড়া নিরাপত্তার নির্দেশ আদালতের 

বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড, কড়া নিরাপত্তার নির্দেশ আদালতের 
বগটুইকাণ্ডে আরও ১২ জন পুলিশকর্মীকে ক্লোজড, কড়া নিরাপত্তার নির্দেশ আদালতের 

রামপুরহাট ঘটনায় রাজ্যকে প্রথম তদন্তের সুযোগ দেওয়া হচ্ছে আদালতের তরফে। অবিলম্বে আসবে দিল্লির সিএসএফএলের আধিকারিকরা। নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন তাঁরা। গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। গ্রামবাসী এবং সাক্ষীদের নিরাপত্তার ক্ষেত্রে জেলা জজ এবং ডিজির এলাকাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত