Rampurhat: জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিটের দুই সদস্য নিয়ে আপত্তি হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটে বগটুইইয়ের ঘটনায় ৮ জনের মৃত্যুতে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে শুরু হয়েছে মামলার শুনানি। শুরুতেই সিটের অন্যতম সদ্য জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। 

আরও পড়ুনঃ Mamata Banerjee: দিল্লির সরকার হলে তো নিজেদের ছবি লাগিয়ে দিত, বিশ্ব বাংলা লোগো বিতর্কে সরব মমতা

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক মামলাকারী। দাবী, রিজওয়ানুর রহমান মৃত্যুর ঘটনায় জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রশ্ন, জ্ঞানবন্ত সিংকে সিটে রাখা হয়েছে। কয়েকদিন আগেই ওই অফিসার আনিস খানের মৃত্যু ঘটনায় সিটের মাথায় আছেন। সেখানে কিছু এখনও উঠে আসেনি। আবার সেই এক ব্যক্তিকে কেন সিটে রাখা হল কেন? প্রশ্ন তুলেছেন তিনি।

সিটের প্রধান হিসাবে জ্ঞানবন্ত সিংকে নিযুক্ত করায় আপত্তি অনিন্দ সুন্দর দাসের। তদন্তে কেন্দ্রীয় ফরেনসিক দলকে নিযুক্ত করার দাবী জানিয়েছেন তিনি। কলকাতা ফরেনসিক দলের দক্ষতা নিয়ে সংশয় রয়েছে। অভিযোগ মামলাকারীর।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে সিটের আরও এক সদস্য সঞ্জয় সিংকে নিয়েও আপত্তি রয়েছে মামলাকারীদের। মামলাকারীদের কথায়, মোট দুই জন প্রত্যক্ষদর্শীরা ছিলেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।

জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিটের দুই সদস্যে আপত্তি 

জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিটের দুই সদস্যে আপত্তি 
জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিটের দুই সদস্যে আপত্তি

ঘটনায় ২০ জনকে আদালতে পেশ করা হয়েছে। এর মধ্যে তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় একজনকে এবং বাগটুইইয়ে আগুন লাগানোর ঘটনায় ১৯ জনকে আদালতে পেশ করা হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টে মোট ৫ টি মামলার শুনানি চলছে। মামলা দায়ের করেছে কংগ্রেসও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত