আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal: সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই নজির গড়লেন চাহাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের স্পিনার গড়লেন নতুন মাইলফলক। প্রথম বোলার হিসাবে আইপিএলে দুশো উইকেট নিলেন হরিয়ানার লেগস্পিনার। সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই নজির গড়লেন চাহাল।

আরও পড়ুন: কিছুতেই রাগ কমছে না বিরাটের, এবার মহম্মদ কাইফের পোস্টে লাইক কোহলির

cahal1

বিশ্বের হাতে গোনা কয়েকজন বোলারই কোনও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০০ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন। এই তালিকায় এ বার নাম জুড়ল রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহালের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের বোলিংয়ে মহম্মদ নবির ক্যাচ নেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

cahal2

এটিই আইপিএল কেরিয়ারে তাঁর ২০০তম উইকেট। ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২১৯টি উইকেট নিয়েছেন ড্যানি ব্রিগস। একই টুর্নামেন্টে ২০৮ উইকেট নিয়েছেন সমিত প্যাটেল। যুজবেন্দ্র চাহাল আইপিএলে ২০০ উইকেটের মাইলফলকে।

আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল

cahal3

ডাবল সেঞ্চুরির জন্য তাঁর এক উইকেট প্রয়োজন ছিল। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে চাহালের পর রয়েছেন পীযুষ চাওলা। তাঁর উইকেট সংখ্যা ১৮১।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন