কিছুতেই রাগ কমছে না বিরাটের, এবার মহম্মদ কাইফের পোস্টে লাইক কোহলির

Virat Kohli: প্রযুক্তির সাহায্যে দেখা যায় বিরাট ক্রিজ়ের বাইরে থাকায় বল তাঁর কোমরের উপরে ছিল। কিন্তু তিনি যদি ক্রিজ়ের মধ্যে থাকতেন, তাহলে বল বিরাটের কোমরের নীচেই থাকত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কিছুতেই রাগ কমছে না বিরাট কোহলির। কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআরের বিরুদ্ধে তাঁর আউটের সিদ্ধান্ত। যে ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ম্যাচ ফির অর্ধেক জরিমানাও হয়। তার পরেও শান্ত হতে পারছেন না বেঙ্গালুরু তারকা। নিজে কোনও মন্তব্য না করলেও সোশাল মিডিয়ায় ইঙ্গিতের মাধ্যমে নিজের মনোভাব বুঝিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: ম্যাচ হেরেও ইডেনে নতুন রেকর্ড বিরাটের

virat2 2

প্রাক্তন ক্রিকেটার কইফের মতেও বিরাটকে আউট দেওয়া উচিত হয়নি। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মহম্মদ কইফ। তাঁর সেই পোস্টে নিজের মনের ভাব প্রকাশ করলেন বিরাট। উল্লেখ্য, রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথমে ব্যাট করে ২২২ রান করে কেকেআর। সেই রান তাড়া করতে নেমে ৯ বলে ১৮ রান করে আউট হয়ে যান বিরাট। হর্ষিত রানার বিমারে ব্যাট ছোঁয়ান তিনি। বল চলে যায় হর্ষিতের হাতেই। আম্পায়ার আউট দেন।

virat3 2

বিরাট মনে করেন বল তাঁর কোমরের উপরে ছিল। তিনি নো বলের দাবি করতে থাকেন। মাঠের দুই আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য নেন তৃতীয় আম্পায়ারের। প্রযুক্তির সাহায্যে দেখা যায় বিরাট ক্রিজ়ের বাইরে থাকায় বল তাঁর কোমরের উপরে ছিল। কিন্তু তিনি যদি ক্রিজের মধ্যে থাকতেন, তাহলে বল বিরাটের কোমরের নীচেই থাকত। ফলে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। বিরাটের আউট নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। সেখানে তিনি লেখেন,

কিছুতেই রাগ কমছে না বিরাটের, এবার মহম্মদ কাইফের পোস্টে লাইক কোহলির

GLw0HLUa8AAeNt7

“বিরাটের আউটের বলটা পরিষ্কার বিমার ছিল। যা খেলার অযোগ্য। আর যেই বলটা ধোনির ব্যাটের তলা দিয়ে যায়, সেটাকে ওয়াইড দেওয়া হয়। ক্যামেরা, রিপ্লে, প্রযুক্তি সবই আছে, তবু এরকম ভুল কী করে হয়? অত্যন্ত নিম্নমানের আম্পায়ারিং।” আর সেই ভিডিও তে লাইক দেন বিরাট। যার পরেই ক্রিকেট ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন