নজরবন্দি ব্যুরো: আজ বাদে কাল বুধবার জন্মদিন পার্থ চ্যাটার্জির। আর এবছর তাঁর জন্মদিনটা আর পাঁচটা বছরের থেকে আলাদা কারণ এবছর তাঁকে তার জন্মদিনে থাকতে হবে কারাগারেই। জেলেই লোহার খাটে গুম হয়ে বসে থাকছেন তিনি। পুজোতে দিনভর অংশগ্রহণের ছাড়পত্রও মেলেনি। তার ওপর চলতি সপ্তাহেই তার জন্মদিন।
আরও পড়ুন: ভারী বর্ষণে নবমীর আনন্দ মাটি হতে পারে! কী বলছে হাওয়া অফিস?


কিন্তু এবারের হ্য়াপি বার্থডে যে আদৌ খুশির হবে না সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনেকেই। ১৯৫২ সালের ৫ অক্টোবর তাঁর জন্ম ৷ এবছর ৭১-এ পা দেবেন তৃণমূল নেতা । এর আগে এমন জন্মদিন তিনি যে কখনও কাটাননি তা আর বলার অপেক্ষা রাখে না । গত বছরও এই দিনটা ঘটা করেই পালন করেছিলেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়। ম্যান্টনের পার্টি অফিসে ফুলের তোড়া, নামী দোকানের মিষ্টি, ছবি দেওয়া তিন পাউন্ডের কেক, পাঞ্জাবি, ঘড়ি – এসব ছিল ২০২১ সালের ৫অক্টোবরে।

আজ বাদে কালই জন্মদিন পার্থর, কেমন কাটবে এবছরের বার্থডে !

সেদিন তিনি ছিলেন সরকারের দুই নম্বর মন্ত্রী। রাশভারী নেতা তথা তৃণমূল মহাসচিব। কিন্তু এবারের পুজো আসতে আসতেই বদলে গিয়েছে সবটা। গতবছর জন্মদিনে পাশে ছিলেন অর্পিতা তাঁর ঘনিষ্ঠ বান্ধবী। কিন্তু এবছরই দুজনে আলাদা জেলে বন্দি। দেখা হওয়ারও সুযোগ নেই। কিন্তু এবার দেখার বিষয় তৃণমূলের মহাসচিবের জন্মদিনে তাঁর সাথে কারা দেখা করতে যান।









