নজরবন্দি ব্যুরোঃ ইয়ে ডড় হামে আচ্ছা লাগা, বিপ্লব দেব কে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকমাসে বিপ্লবের রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেছে ঘাসফুল শিবির। তবে কোনটাই নির্বিঘ্নে নয়। প্রতিবারেই পদ্ম শিবিরের বাধার মুখোমুখি হয়েছে ঘাসফুল শিবির। প্রথম বার ত্রিপুরায় পা রেখেই হামলার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ তারিখে ত্রিপুরায় ঐতিহাসিক পযযাত্রার পরিকল্পনা করেছিলেন অভিষেক।
আরো পড়ুনঃ অর্জুন সিংহ কে খুনের চেষ্টা, NIA তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের!


ঠিক ছিল আগস্ট ১৫ই সেপ্টেম্বর বেলা ২টোর সময় আগরতলায় জমায়েত করে হবে এই পদযাত্রা। সর্বাগ্রে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু মেলেনি অনুমতি। ত্রিপুরা পুলিশ অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে সে রাজ্যের নিয়ম মাফিক অনুযায়ী মিছিলের ৭২ ঘণ্টা আগে লিখিত অনুমতি চাইতে হয়। জানাতে হয়, মিছিলের রুটম্যাপ থেকে কে বা কারা থাকবেন সবকিছুর বিস্তারিত তথ্য। বিপ্লবের রাজ্যের পুলিশের মত তৃণমূলের তরফ থেকে বিস্তারিত এবং লিখিত ভাবে আবেদন করা হয়নি।

সঙ্গে আরও জানিয়েছেন অই এক দিনেই ত্রিপুরায় অন্য একটি দল একই পথে পদযাত্রা করবে, তারা আগে ভাগেই নিজেদের পরিকল্পনা জানিয়ে অনুমতি নিয়েছে। পাশাপাশি ১৭ তারিখে রয়েছে বিশ্বকর্মা পূজা। তাই ১৬ তারিখেও আগরতলা শহরে তৃণমূল কে মিচিলের অনুমতি দেওয়া যাবে না। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে তিনি লিখেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বশক্তি ব্যাবহার করছেন তৃণমূল কে আটকানোর জন্যে। কিন্তু তাঁকে আটকানো সহজ নয়। বিপ্লবের শেষের দিন গোনা শুরু হয়ে গিয়েছে সেটা পরিস্কার বোঝা যাচ্ছে। সর্ব শেষে অভিষেক লেখেন, ইয়ে ডড় হামে আচ্ছা লাগা!



ইয়ে ডড় হামে আচ্ছা লাগা
.@BJP4India is SCARED TO DEATH and @BjpBiplab is using all his might & resources to prevent me from entering Tripura.
Keep trying but you CANNOT stop me. Your fear of @AITCofficial shows that your days in governance are numbered.
Truth be told, YEH DARR HUMEIN ACHHA LAGA! pic.twitter.com/DUgEmwaBr6
— Abhishek Banerjee (@abhishekaitc) September 13, 2021







