নজরবন্দি ব্যুরোঃ আক্রমণাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান ইস্যু নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপের দিকে নজর ছিল সকলেরই। বৃহস্পতিবার সন্ধ্যায় জিনপিংকে কার্যত হুমকি দিতে দেখা গেল বাইডেনকে।
আরও পড়ুনঃ তরুণ বিজেপি নেতাকে কুপিয়ে খুন! উত্তাল কর্ণাটক


ফোনে চিনের প্রেসিডেন্ট বাইডেন কে বলেন, ”যারা আগুন নিয়ে খেলে, শেষ পর্যন্ত নিজেরাই আগুনে পুড়ে যায়।” বৃহস্পতিবারের এই ফোন কথা বোলার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তাইওয়ান দ্বীপের মর্যাদা পরিবর্তনের জন্য যেকোনো ধরনের একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে বেইজিং জানিয়েছে, জো বাইডেনকে এক-চীন নীতি মেনে চলতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে বাইডেনকে সতর্ক করে চীনা প্রেসিডেন্ট বলেন, (তাইওয়ানে) যারাই আগুন নিয়ে খেলবে তারা পুড়ে যাবে’।



উল্লেখ্য, বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন। তবে বেজিংয়ের ক্ষমতার রাশ শি জিনপিংয়ের হাতে আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট শি।

আগুন নিয়ে খেলবেন না, বাইডনকে হুঁশিয়ারি শি জিনপিং এর
এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে। আগামী সপ্তাহেই এশিয়া সফরে যাওয়ার কথা ন্যান্সির। আর সেই সফরেই তাইওয়ানেও যাবেন তিনি।







