নজরবন্দি ব্যুরোঃ তরুণ বিজেপি নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তাল কর্ণাটক। ইতিমধ্যেই ওই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেই ফের রাজ্যে অজ্ঞাতপরিচয় একদল আততায়ীদের হাতে খুন হতে হল ২৩ বছরের এক যুবককে।
আরও পড়ুনঃ ফের বাড়ল দেশের কোভিড সংক্রমণ, টিকা দানে রেকর্ড
যে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, রাত ৮টার দিকে সুরথকলের কৃষ্ণপুরা কাটিপাল্লা এলাকায় ওই যুবকে আক্রমণ করে চার পাঁচজন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছিল।

কমিশনার আরও জানিয়েছেন, ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পর সুরথকল, মুলকি, বাজপে এবং পানাম্বুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুরথকল থানায় দায়ের হয়েছে মামলা। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তরুণ বিজেপি নেতাকে কুপিয়ে খুন! উত্তাল কর্ণাটক
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার মতো দক্ষিণপন্থী দলগুলিকে এই খুনের জন্য দায়ী করেছে বিশ্ব হিন্দু পরিষদ। যদিও ধৃতদের পরিবারের অভিযোগ, মুসলিম বলেই টার্গেট করা হচ্ছে তাঁদের।



