Covid Update: ফের বাড়ল দেশের কোভিড সংক্রমণ, টিকা দানে রেকর্ড

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুতেই কমছে না করোনা সংক্রমণ। গতকালের পর আজও দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারের বেশি। যা নিয়ে উদ্বেগ অব্যাহত। বুস্টারেও মিলছে না রেহাই! সামান্য বিরতির পর বিরাট হাইজাম্প দৈনিক সংক্রমণ-মৃত্যুতে। ফের হাইজাম্প অব্যাহত করোনার দৈনিক সংক্রমণে।

আরও পড়ুনঃ অর্পিতার বাকি গাড়ি কোথায়? সেখানেও রয়েছে টাকা? প্রশ্ন ইডির

গতকালের পর আজও অব্যাহত দেশজুড়েই করোনার দাপট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। সেই সঙ্গে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও।

1 42

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮। অপর দিকে দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। ভারতের করোনা টিকার ডোজ ২০০ কোটি ছাড়িয়ে গেছে ।

ফের বাড়ল দেশের কোভিড সংক্রমণ, টিকা দানে রেকর্ড

ফের বাড়ল দেশের কোভিড সংক্রমণ, টিকা দানে রেকর্ড

3 29

গত ২৪ ঘণ্টায় ৩৮,৬৩,৯৬০ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২-১৪ বছর বয়সীদের, ৩.৮৮ কোটি তাদের টিকার প্রথম ডোজ এবং ২.৭৬ কোটি দ্বিতীয় ডোজ পেয়েছে। ১৫-১৮ বছর বয়সী ৬.১১ কোটির বেশি লোক তাদের প্রথম ডোজ এবং ৫০.৯ কোটির বেশি দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৬০ বছরের বেশি ব্যক্তি, স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের ৫.০২ কোটির বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর