আরজি কর কাণ্ডের প্রতিবাদ মহিলার, তারপরেই শুরু হামলা

আরজি কর কাণ্ডের প্রতিবাদ মহিলার, তারপরেই শুরু হামলা। মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ছিড়ে দেওয়া হয় প্ল্যাকার্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় এক মহিলা। আর তাতেই তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গলায় থাকা হাতে লেখা পোস্টার ছিঁড়ে দেয় হামলাকারীরা। এরপর ওই মহিলাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনা কাঁথির পোস্ট অফিস মোড়ে। আর এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁথ থানার পুলিশ।

আরজিকর তরুণী চিকিৎসকের নিশংস খুন ও ধর্ষণের ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখনো কোনো সুবিচার পাওয়া যায়নি। আর এরই প্রতিবাদে পথ দেশজুড়ে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এবার এমনই এক প্রতিবাদে সরব হয়ে আক্রান্ত হতে হল এক মহিলাকে। যেমনটা জানা গেছে বৃহস্পতিবার রাতে হাতে লেখা প্লাকাড গলায় ঝুলিয়ে কাঁথি পোস্ট অফিস মোড়ে একাই বিক্ষোভ দেখান ওই মহিলা। অভিযোগ যেখানে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন তার ঠিক পেছনে ছিল একটি চশমার দোকান। এরপর বিক্ষোভ দেখানোর সময় ওই চশমার দোকানের মালিক ও কর্মচারীরা হঠাৎ করেই তার উপর চড়াও হন। তার গলায় থাকা প্ল্যাকার্ড ছিড়ে দেওয়া হয়, একই সাথে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।

এরপরেই ঘটনাস্থলে আছে বিজেপি নেতা তোতা সাংসদ দিব্যেন্দু অধিকারী। এছাড়াও একই সাথে ঘটনাস্থলে উপস্থিত হন বেশ কিছু এসইউসিআই কর্মীরাও। এরপরই বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ জানিয়ে প্রার্থীর পোস্ট অফিস মোড় অবরোধ করে তারা। এরপরে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি সামাল দেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত