শীতের ব্যাটিং অব্যাহত, জবুথবু রাজ্যবাসী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের ব্যাটিং অব্যাহত, উত্তরের হাওয়া দেরিতে বইতে শুরু করলেও গত সপ্তাহের মতো এ সপ্তাহেও রাজ্যে শীতের ব্যাটিং অব্যাহত। বড়দিনের আগে শীতের আমেজ নিতে নেমে পড়েছেন রাজ্যবাসী। দেরিতে হলেও শীতে জবুথবু কলকাতা সহ গোটা রাজ্য ।যদিও গত কয়েক দিনের তুলনায় বুধবার শহরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে রাজ্য জুড়ে শীতের দাপট ভালই অনুভূত হচ্ছে।

আরও পড়ুনঃ আবারও বিনোদন জগতে করোনার হানা, আক্রান্ত বলি অভিনেত্রী রাকুল

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রিতে, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে মঙ্গলবারের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বুধবারের তাপমাত্রা সামান্য বেশি। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ছিল।

আরও পড়ুনঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা টিকার সম্মতি পেল সিঙ্গাপুর!

শীতের ব্যাটিং অব্যাহ্ত, শনিবার থেকে রাজ্যের তাপামাত্রার পতন হয়েছে। সোমবার একলাফে কলকাতায় তাপমাত্রা ১১ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছিল। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি।

অন্য দিকে, মালদহ (১২.৯) এবং মেদিনীপুর (১১.৬)-এর মতো জেলাতেও জাঁকিয়ে শীত পড়েছে। পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত রাজ্যে শীতের দাপট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি। আমদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে ঠেকেছে ১১.৭ ডিগ্রিতে। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৬.৬ এবং ১৫.৮ ডিগ্রি। গ্যাংটকে তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন