নজরবন্দি ব্যুরো: আবারও বিনোদন জগতে করোনার হানা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলি অভিনেত্রই রকুল প্রিত সিং।
আরও পড়ুন: শুভেন্দুর গড়ে মার খেলেন ‘দাদার অনুগামীরা’, কাঠগড়ায় বিজেপি


জানা গিয়েছে, কয়েকদিন হায়দ্রাবাদে ‘মে ডে’-র ছবির শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী।মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাকুল প্রীত সিং জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। রাকুল লেখেন, “আমি সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-পজিটিভ। তবে আমি ঠিক আছি, এবং ভালভাবে বিশ্রাম নিচ্ছি। আমি আবার শুটিংয়ে ফিরতে পারি।”
এছাড়া তিনি তাঁর সংস্পর্শে আসা মানুষদের উদ্দেশ্যে লেখেন, “যাঁরা আমার সঙ্গে দেখা করেছেন তাঁদের অনুরোধ করছি যেন নিজেদের কোভিড টেস্ট করিয়ে নেন। ধন্যবাদ, সাবধানে থাকবেন।”
প্রসঙ্গত, ‘মে ডে’র শুটিং শুরু করার আগে, নভেম্বর মাসে রাকুল তাঁর পরিবারে সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেন সে সব ছবি।


জানা যাচ্ছে, এই ‘মে ডে’ ছবিতে রাকুলের সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, অহ্গিরা ধর। ডিসেম্বরের ১১ তারিখ থেকে শুরু হয়েছে ছবির শুটিং। অজয় দেবগণ এ ছবিতে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন এবং রাকুল তাঁর কো-পাইলট। তবে অমিতাভ বচ্চনের চরিত্রের বিষয়ে কিছুই জানা যায়নি।
আবারও বিনোদন জগতে করোনার হানা, এই ছবির হাত ধরে দীর্ঘ প্রায় সাত বছর পর অজয় দেবগণ এবং বিগ বি-কে একই ছবিতে দেখা যাবে। ‘মে ডে’ ছবির প্রযোজক এবং পরিচালক অজয় দেবগণ। সবকিছু ঠিকঠাক চললে ২০২২-এর ইদে মুক্তি পেতে পারে ‘মে ডে’।







