এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা টিকার সম্মতি পেল সিঙ্গাপুর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা টিকার সম্মতি পেল সিঙ্গাপুর! মারণ ভাইরাস করোনার ফলে নাজেহাল গোটা বিশ্ব।এই অতিমারী আবহেই প্রায় এক বছর পর আশার আলো দেখেছে পৃথিবীর বিভিন্ন দেশ। বেশ কয়েকটি সংস্থা করোনা ভ্যাকসিনের অনুমোদন পেয়েছে।বেশ কিছু দেশে শুরু হয়েছে টিকা দেওয়ার কাজ।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ, মিললো মন্ত্রিসভায় সম্মতি।

এবার এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসেবে টিকার চালান পেল সিঙ্গাপুর।মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর। গত সোমবার সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান আসে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি, বাহরিনে ফাইজারের টিকা অনুমোদনের পর গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর।

একটি ইংরেজী সংবাদ মাধ্যম সূত্র মারফত খবর, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বেলজিয়াম থেকে টিকার প্রথম চালান এসে পৌঁছেছে দেশে। টিকা পাওয়ার পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং উচ্ছবাস প্রকাশ করেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’

এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা টিকার সম্মতি পেল সিঙ্গাপুর! সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী টিকা আবিস্কার ও হাতে পাওয়া এই পর্যন্ত একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল একথা উল্লেখ করে  বলেন ” টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে আশান্বিত করবে এবং নতুন বছর ২০২১ নিয়ে আশাবাদী হওয়া যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন