নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো।রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, প্রায় ১০ হাজার ৩৭০টি শূন্য পদের জন্য পুলিশ বাহিনীতে শীঘ্রই প্রার্থী নিয়োগ করা হতে চলেছে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে আয়োজিত মন্ত্রিসভার।পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে এই খবর জানান।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনি যাত্রায় সরগরম KMC-র ৮ নং ওয়ার্ড!
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯ হাজার ২৮৮টি আসনে নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য ১ হাজার ৮২টি শূন্য পদ রয়েছে। শীঘ্রই উক্ত পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,”রাজ্যের পুলিশ কর্মীদের মধ্যে অনেকেই নিজের জেলায় পোস্টিং চেয়ে তার কাছে আবেদন করেছিলেন। যারা ইতিমধ্যেই ১৫ বছর কাজ করে ফেলেছেন তাদের নিজের জেলাতেই পোস্টিং দেবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিজের জায়গায় পোস্টিং চেয়ে রাজ্য সরকারের কাছে অন্তত ৫০ হাজার আবেদনপত্র জমা পড়েছিল। এর মধ্যে থেকে ৩৫ হাজার পুলিশকর্মীর বদলি ব্যবস্থা করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ, প্রসঙ্গত, রাজ্য সরকার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য এই দিনের মন্ত্রিসভার বৈঠকে ১১টি নতুন পুলিশ সাব-ডিভিশন গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।



