নজরবন্দি ব্যুরোঃ দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনি যাত্রায় সরগরম KMC-র ৮ নং ওয়ার্ড! সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই শুরু হয়েগেছে ভোটের প্রস্তুতি। প্রচার চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনী কর্মসূচীতে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সমগ্র বাংলা জুড়ে। মানুষ যেভাবে এই কর্মসূচী নিয়ে উচ্ছ্বসিত তা বিভিন্ন ক্যাম্পে গেলেই দেখা যাবে।
আরও পড়ুনঃ বিজেপি-র হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা, সুজাতা কে নিরাপত্তা দিল রাজ্য সরকার!


মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ ও বিধায়কেরা সকলে মাঠে নেমে পড়েছে এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য। আর সেই কথা মাথায় রেখে কলকাতা পৌরসভার ৮ নং ওয়ার্ডে পৌর সমন্বয়কারী পার্থ মিত্র এবং তৃণমূল যুব কংগ্রেস ওয়ার্ড সভাপতি সান মিত্রের নেতৃত্বে গোটা ওয়ার্ড জুড়ে বঙ্গধ্বনী পদযাত্রা করা হল।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন নিগমে জয়ের পথে গুপকার জোট।
দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনি যাত্রায় সরগরম KMC-র ৮ নং ওয়ার্ড! প্রতিটি মানুষের বাড়ি গিয়ে গিয়ে দশ বছরে তৃণমূল সরকার কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরা হল। উপস্থিত ছিলেন, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বেরা।









