বিজেপি-র হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা, সুজাতা কে নিরাপত্তা দিল রাজ্য সরকার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-র হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা, সুজাতা কে নিরাপত্তা দিল রাজ্য সরকার! গতকালই তৃণমূলে ফিরছেন সৌমিত্র ইঙ্গিত দিয়ে বোমা ফাটিয়েছেন তাঁকে বিজেপি-র টিকিটে কার্যত একা লড়ে জিতিয়ে আনা ‘স্ত্রী’ সুজাতা। এ যেন উলোট পুরাণ! বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা যোগ দেন তৃণমূলে। একদিকে যখন বিজেপি দাবি করছে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে তৃণমূলের ওপর সেই সময় ব্যাপক ঝটকা খেল ভারতীয় জনতা পার্টি। সেই সুজাতাকেই এদিন নিরাপত্তা প্রদান করা হল রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুনঃ আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! অনুমতি ছাড়াই ‘‌‌করোনিল কিট’ বিক্রি ব্রিটেনে।

জানা গিয়েছে সুজাতার নিরাপত্তায় সবসময় তাঁর সাথে থাকবেন ৩ জন পুলিশ কর্মী। পাশাপাশি তাঁর বরজোড়ার বাড়িতে সর্বদা নিরাপত্তা নিশ্চিত করার জন্যে থাকবেন ৪ জন পুলিশকর্মী।

গতকাল কুনাল ঘোষ এবং সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে ফিরে সুজাতা জানান, বিজেপিতে সম্মান মর্যাদা নেই। প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সৌমিত্র খাঁ তথা বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতিকে নিয়ে তার মন্তব্য, “কে বলতে পারে আগামী দিনে বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দেবেন না!”

এদিকে সুজাতার তৃণমূলে যোগ দানের খবর বিজেপি-র শীর্ষ নেতাদের কানে পৌছাতে সরাসরি ফোন করা হয় সৌমিত্র কে। সূত্রের খবর সৌমিত্র খাঁ কে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় সুজাতা-র এই ভুলের মাশুল গুনতে হবে তাঁকে। এরপরেই সৌমিত্র সিদ্ধান্ত নেন সুজাতা কে ডিভোর্স দেবেন তিনি। কিন্তু কবে সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ দিচ্ছেন সৌমিত্র তা পরিষ্কার হয় নি।

উল্লেখ্য, সুজাতা জানিয়ে দেন মূলত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়াই মানতে পারেন নি তিনি। মনে করিয়ে দেওয়া ভাল, গত লোকসভা নির্বাচনের সময় নিজের এলাকাতে ঢুকতেই পারেন নি সৌমিত্র খাঁ। কার্যত একা লড়ে সৌমিত্র কে জিতিয়ে ছিলেন সুজাতা। এদিকে দিলীপ ঘোষ দাবি করেন, সুজাতা মণ্ডল খাঁ নামের কারও বিজেপি-র প্রাথমিক সদস্য পদ রয়েছে বলে তাঁর জানা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর