আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! অনুমতি ছাড়াই ‘‌‌করোনিল কিট’ বিক্রি ব্রিটেনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! এ বছর জুন মাসে ভারতের  বাজারে আত্মপ্রকাশ করার পর ‘‌‌করোনিল কিট’‌এবার ব্রিটেনেও পৌঁছে গেল। ব্রিটেনের চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ সংস্থার কোনও ছাড়পত্র ছাড়াই সেখানে বিক্রি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মুসৌরিতে শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী।

ব্রিটেনের সংবাদমাধ্যম BBC’‌তে প্রকাশিত হয়েছে যে, ব্রিটিশ মেডিসিনস এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি( British Medicines and Healthcare products Regulatory Agency)’‌র ছাড়পত্র ছাড়াই বাবা রামদেবের সংস্থার ‘করোনিল’ একাধিক ওষুধের দোকানে বিক্রি করা হচ্ছে। তবে ‘করোনা বধে’র ওষুধ হিসেবে‌ নয়, সেটিকে করোনার প্রতিরোধক ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছে। রামদেবের এই সংস্থা নিয়মবিরুদ্ধ কাজ করায়,বিতর্কের মুখে সংস্থাটি।

এই বছরে‘করোনা বধে’র ওষুধ হিসেবে তুলে ধরা হয়েছিল করোনিলকে।বাবা রামদেব সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, “এই আয়ুর্বেদিক ওষুধের প্রয়োগে মাত্র সাতদিনে ১০০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।”

আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! বাবা রামদেবের সেই ঘোষণার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। আয়ুশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, যতক্ষণ না তারা ওষুধটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে, ততক্ষণ এর সমস্ত প্রচার ও বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে।এমনকী পতঞ্জলির থেকে গবেষণার সমস্ত তথ্যও চেয়ে পাঠানো হয়েছিল। সেই সবকিছু পরীক্ষার পরই আয়ুশ মন্ত্রক জানিয়েছিল, ‘এটিকে করোনা বধের ওষুধ বলা যাবে না।রোগ প্রতিরোধক ওষুধ হিসেবেই বিক্রি করা যেতে পারে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন