মুসৌরিতে শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুসৌরিতে শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী, কাজের প্রতি বরাবরের নিষ্ঠা তাঁর। প্রবল অসুথতায় ও কাজ বন্ধ রাখেন না । দীর্ঘ কয়েক দশক ধরে টলিউড বলিউড কাঁপিয়ে রেখেছেন তিনি। সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন: ‘নির্লজ্জের মতো সরকারের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র’, IPS বদলি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র

মুসৌরিতে বিবেক রঞ্জন এর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর শুটিং করছিলেন তিনি। সেখানেই শুটিং চলাকালীন পেটের সমস্যায় কাবু হয়ে পড়েন । মিঠুনের অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে মুষড়ে পড়ে মহাগুরুর অনুরাগীরা। এ বিষয়ে ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জানান, এদিন সকাল থেকেই অসুস্থ ছিলেন মিঠুন। প্রবল পেটের ব্যথায় কষ্টও পাচ্ছিলেন তিনি। তবুও চালিয়ে যাচ্ছিলেন শুটিং এর কাজ। এমনকি বাকিদের উৎসাহ দিচ্ছিলেন তাড়াতাড়ি কাজ শেষ করার।

পরিচালক বিবেক রঞ্জন জানান এতদিনে মিঠুনকে কেউ এত অসুস্থ অবস্থায় কাজ করতে দেখেনি। এত সমস্যা নিয়েও তিনি সকলের কথা ভেবে কাজ চালিয়ে গিয়েছিলেন। প্রচন্ড যন্ত্রণাতেও ক্ষতির কথা ভেবে কাজ বন্ধ হতে দেননি। শেষে একদম কাবু হয়ে পড়েন তিনি।

মুসৌরিতে শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী, মিঠুন ভারতীয় বিনোদনের জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। একের পর এক সেরা কাজ করে মজিয়ে রেখেছেন গটা দুটো প্রজন্মকে। বিবেক রঞ্জনের ‘ দ্য তাশখন্দ ফাইলস’ এর পর এবার কাজ করছেন ‘দ্য কাশ্মীর ফাইল’এর। এছাড়াও ছবিতে দেখা যাবে অনুপম খের, পূনীত ইসারের মত অভিনেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন