জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন নিগমে জয়ের পথে গুপকার জোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। চলছে জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন নিগম দখলের লড়াই। জেলা উন্নয়ন নিগম কোন দলের দখলে আসবে সেই নিয়ে চলছে জল্পনা। এখন পর্যন্ত কাশ্মীরে এগিয়ে পিডিপি-ন্যাশনাল কনফারেন্সের গুপকার জোট। অন্যদিকে জম্মুতে এগিয়ে বিজেপি। গেরুয়া শিবির দাবি, জম্মু-কাশ্মীর দুই ক্ষেত্রে তারাই মাত দেবে।

আরও পড়ুনঃ কাঁথির সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে, ‘না’ করলেন নেতা! বাড়ল জল্পনা

গতকাল সোমবার দুপুরের শেষ পর্যায়ের গণণা অনুযায়ী জম্মুতে ৪৪ টি আসনে এগিয়ে বিজেপি এবং ২০ টি আসনে গুপকার জোট এগিয়ে রয়েছে। কিন্তু কাশ্মীরে ৬৭টি আসনে এগিয়ে রয়েছে ফারুক আবদুল্লা নেতৃ্ত্বাধীন গুপকার জোট। আর বিজেপি ৩টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে মোট ২১টি আসনে। শেষ খবর, পুলওয়ামা আসনে জয়লাভ করেছেন পিডিপি যুব নেতা ওয়াহিদ পারা।

উল্লেখ্য, নমিনেশন জমা করার পরেই জঙ্গিযোগে গ্রেপ্তার করা হয় ওয়াহিদ পারাকে। এদিন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি টুইটে বলেন, “প্রথমবার নির্বাচনে লড়াই করেই বিশাল মার্জিয়ে জয় হয়েছে ওয়াহিদর। তিনি বলেন, নমিনশন জমা করার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এক ভিত্তিহীন তথ্যের উপর নির্ভর করে তাকে হেনস্থা করা হয়। কিন্তু এলাকার মানুষ আস্থা রেখেছে।”

অন্যদিকে কাশ্মীরে তিনটি আসনে দখল নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, “ বদল চাইছে উপত্যকাবাসী। নির্বাচনে ভালো ফল করবে বিজেপি।” শ্রীনগরেও মাথা তুলে দাড়াচ্ছে বিজেপি। জয় হয়েছে যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি আইজাজ হোসেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত