দিলীপে ‘না’, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে, ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে হেভিওয়েট মুখ নিয়ে ভাবতে হচ্ছে পদ্ম শিবিরকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি মাসের শুরুতেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছিল, বুধবারই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। সোমবারই দিল্লিতে এনিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার (Suvendu Adhikari, Sukanta Majumdar)। কিন্তু এখনও জট কাটেনি বলেই খবর। অন্যদিকে, একাধিক আসনে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে তালিকা (BJP Candidate list) ঘোষণার দিন।

দিলীপে 'না', মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

আরও পড়ুন: বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মেদিনীপুরের সাংসদ। জল্পনা চলছে, এবারে তাঁকে হয়তো এই আসন থেকে টিকিট নাও দিতে পারে নেতৃত্ব। এমনকি দিলীপ ঘোষের নামের সঙ্গে সমর্থন নেই বিজেপির একাংশেরই, মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করতে একজন তারকা মুখ চাইছে তাঁরা। তারকা মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। গত বিধানসভা নির্বাচনে একাধিক তারকাদের প্রার্থী করেছিল বিজেপি। তাঁদের মধ্যেই কাউকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে বলেই খবর। সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুর আসনে (Bardhaman–Durgapur Lok Sabha) দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে, ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে হেভিওয়েট মুখ নিয়ে ভাবতে হচ্ছে পদ্ম শিবিরকে।

দিলীপে 'না', মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?
দিলীপে ‘না’, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে। তাই বিজেপি নেতৃত্ব শীঘ্রই জলপাইগুড়ি ও রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। বাংলায় ২০ আসনে প্রার্থী ঘোষণা হলেও নাম প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং (Pawan Singh) ভোট থেকে সরে দাঁড়ান। এরপর ফের ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাঁকে আসানসোল থেকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে এবার ২৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে রাজ্য বিস্তাকেই চাইছে রাজ্য বিজেপির অনেকেই। দমদম কেন্দ্রের প্রার্থী হিসেবে উঠে আসছে কলকাতা পুরসভার কাউন্সিলরের নাম।

দিলীপে ‘না’, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

দিলীপে 'না', মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

আসানসোলে (Asansol) পবন সিং ছাড়া প্রথম দফায় প্রকাশিত ১৯ জন প্রার্থী ছিলেন, নিশিথ প্রামাণিক (কোচবিহার), মনোজ টিগ্গা (আলিপুরদুয়ার), সুকান্ত মজুমদার (বালুরঘাট), খগেন মুর্মু (মালদহ উত্তর), শ্রীরূপা মিত্র চৌধুরী (মালদহ দক্ষিণ), শান্তনু ঠাকুর (বনগাঁ), অনির্বাণ গঙ্গোপাধ্যায় (যাদবপুর), লকেট চট্টোপাধ্যায় (হুগলী), সুভাষ সরকার (বাঁকুড়া), জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া), পিয়া সাহা (বোলপুর), রথিন চক্রবর্তী (হাওড়া), জগন্নাথ সরকার (রানাঘাট), গৌরিশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), নির্মল কুমার সাহা (বহরমপুর), হিরণ চট্টোপাধ্যায় (ঘাটাল)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত