বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

Prashant Kishor: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে পিকে দাবি করেছিলেন, বাংলায় বিজেপি যদি ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই সব দলগুলির প্রার্থী তালিকা সম্পূর্ণ ঘোষণা হয়ে যাবে। বাংলায় শাসক-বিরোধীর ভোট যুদ্ধ রাজনৈতিক ময়দানে উত্তেজনা বাড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দলের নেতৃত্ব বঙ্গে ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। তবে শেষ হাসি কে হাসবে? কোন দিকে ঘুরবে হাওয়া? এই প্রশ্নগুলিই যখন ঘুরপাক খাচ্ছে সেই সময়ে বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ওরফে পিকে।

বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে ‘গরম’ বসিরহাটের হাওয়া, শাসক না বিরোধী, কে করবে বাজিমাত?

২০২১ সালে বিধানসভা নির্বাচনের (2021 Assembly Election) আগে বিজেপি যখন বাংলায় তিন অঙ্কের ঘরে আসন সংখ্যা যাওয়ার স্বপ্ন বুনছিল সেই সময়ে সব সমীক্ষা এড়িয়ে পিকে দাবি করেছিলেন, বাংলায় বিজেপি যদি ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ভোট গণনার পর দেখা গেল, ৭৭-এই শেষ হয়ে যায় বঙ্গ বিজেপির দৌড়। সেই তিনিই বড় ভবিষ্যদ্বাণী করলেন। আসন্ন লোকসভা ভোটে (Loksabha Election) বিজেপির টার্গেট ‘আবকি বার, ৪০০ পার।’ তবে পিকে-র দাবি, বিজেপির ৩৭০ টি আসনেই জয় পাওয়া মুশকিল। তবে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে গেরুয়া শিবির।

বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, ‘বাংলার লোকসভা ভোটের (loksabha Election in Bengal) ফলাফল নিয়ে আমি এখনই কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে বেশিরভাগ লোক যা ভাবছে তার বিপরীতে গিয়ে আমি বলতে চাই যে সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানায় বিজেপির ফল ভালো হবে বলেও দাবি পিকের।

বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র
বাংলায় ৪২-এর টার্গেট পূরণে এগিয়ে কে? তৃণমূল-বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী পিকে-র

২০১৯-এর নির্বাচনের (2019 Loksabha Election) পর থেকে বাংলায় সব নির্বাচনেই কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ২১-এর বিধানসভা নির্বাচন, উপনির্বাচন (By-Elelction), পুরভোট, পঞ্চায়েত ভোট- সব মিলিয়ে কোনওবারেই ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে পদ্ম শিবির। বাংলায় মনোযোগ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরাও। শেষ পর্যন্ত ফলাফল কী হবে, তা জানা যাবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত