Hanskhali Incident: এফআইআর দায়ের করতে দেরি কেন? হাঁসখালির মামলায় প্রশ্ন মামলাকারীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এফআইআর দায়ের করতে দেরি কেন? কোনও কারণ দেখানো হয়েছে? এই ধরনের মামলায় ভিডিওগ্রাফি করে সাক্ষীদের জবানবন্দী নিতে হয়। সেটা করা হয়নি কেন? কেস ডায়েরির প্রেক্ষিতে প্রশ্ন মামলাকারীদের। প্রধান বিচারপতিকে খতিয়ে দেখার আর্জি মামলাকারীদের। মঙ্গলবার হাঁসখালির ঘটনায় চলল মামলার শুনানি। রায়দান স্থগিত।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার বাবার

এদিন কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন মামলাকারীদের তরফে বলা হয়, নিয়ম অনুযায়ী পুলিশের এফআইআর দায়েরের ক্ষেত্রে কী কারণে দেরি হল? তা উল্লেখ করতে হয়। পাশাপাশি হাঁসখালির ধর্ষণ এবং খুনের ঘটনায় সাক্ষীদের বয়ান ভিডিওগ্রাফির মাধ্যমে নেওয়া হয়েছে কী না তা প্রশ্ন তোলেন মামলাকারীরা। একইসঙ্গে নির্যাতিতাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে রক্তের নমুনা সংগ্রহ করেছিল পুলিশ?

In Rare Order, Calcutta High Court Allows Woman To Terminate 35-Week  Pregnancy | Online Wiki

মামলাকারীদের আইনজীবীদের প্রশ্ন, ঘটনার পর অভিযুক্ত এবং নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত করা হয়েছিল কী না? কোনও নমুনা তাঁদের পোশাক থেকে সংগ্রহ করা হয়েছে কি না। একইসঙ্গে নির্যাতিতার পরিবারকে সুরক্ষার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। এফআইআর দায়েরের ২৪ ঘন্টা পর তা ইন্টারনেটে আপলোড করা হয়েছিল কি না জিজ্ঞাসা করা হয়।

এফআইআর দায়ের করতে দেরি কেন? সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মামলাকারীদের 

এফআইআর দায়ের করতে দেরি কেন? সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মামলাকারীদের 
এফআইআর দায়ের করতে দেরি কেন? সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মামলাকারীদের

সরকারের তরফে বলা হয়েছে বেডশিট বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেটা কেস ডায়েরিতে উল্লেখ্য নেই। যেকথা কেস ডায়েরিতে নেই সেকথা উল্লেখ্য করবেন না। জানান প্রধান বিচারপতি। সমস্ত পক্ষের বক্তব্য শেষ হয়েছে। খুব শীঘ্রই রায়দান করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত