Mother’s Day 2022: ৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? বলা হয় ‘ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না, তাই তিনি মা তৈরি করেছেন’। ‘মা‘  শব্দটির  ইংরেজি প্রতিশব্দ ‘mom‘, যা পূর্বে ব্যবহৃত শব্দ ‘mamma’– এর পরিবর্তিত রূপ। ধারণা করা হয়, ইংরেজি শব্দ মাম্মা এসেছে ল্যাটিন শব্দ ‘mamma’ থেকে। যা ‘স্তন’ বোঝতে ব্যবহৃত হতো। এই শব্দ থেকে ‘mammel’ শব্দটির উৎপত্তি। তবে যে জাই বলেই ডাকুক না কেন, সকলের ক্ষেত্রেই কিন্তু জীবনের সবচেয়ে বড় ভরসার জায়গা মায়ের আঁচল।

আরও পড়ুনঃ আজ আন্তর্জাতিক মাতৃদিবস, মাদার্স ডে-তে উপহার দিন রাশি অনুযায়ী

আজ ৮ মে রবিবার, ‘মাতৃ দিবস’ বা ‘মাদার্স ডে’ (Mother’s Day 2022) তাই সমস্ত মা জাতিকে রইল ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে নিঃশর্ত ভালবাসা, প্রতিমুহূর্তে জীবনের সবথেকে গুরুদায়িত্ব পালন করেন তাঁরা। আমরা আমাদের মায়ের জন্য যাই করি না কেন তা তাঁর ত্যাগের জন্য যথেষ্ট নয়। মে মাসের দ্বিতীয় রবিবার মাকে ধন্যবাদ জানানোর ছোট্ট একটা সুযোগ দেয়। এই বছর কিছু সুন্দর উপহার দিয়ে আপনার মাকে ধন্যবাদ জানাতে পারেন আজকের এই সুন্দর দিনটিতে।

৮ই মে কেন পালন করা হয় 'মাদার্স ডে'? এই দিনটির গুরুত্ব কী?
৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?

কিন্তু এই দিনটির গুরুত্ব কী? কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটিতে মায়েদের কুর্নিশ জানানো হয় তাঁদের অবদানের জন্য। এছাড়াও মাতৃত্ব, মায়ের সঙ্গে সন্তানের বন্ধন এবং সমাজে মায়েদের অবদানকে সেলিব্রেট করা হয়। প্রথম দিকে ওই বিশেষ দিনটিতে শুধুমাত্র মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হতো। তবে পরবর্তীতে মাতৃসম যে কোনও মহিলাকে কুর্নিশ জানানোর চল দেখা যায়।

৮ই মে কেন পালন করা হয় 'মাদার্স ডে'? এই দিনটির গুরুত্ব কী?
৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?

প্রসঙ্গত, ১৯০৭ সালের ১২ মে প্রথমবার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ পালিত হয়েছিল। অ্যানা জার্ভিস নামের এক মার্কিন তনয়া তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিসের মৃত্যুদিনটি একটু অন্যভাবে পালন করার কথা ভেবেছিলেন। আসলে অ্যান সমাজকর্মী ছিলেন। তিনি মহিলাদের জন্য কাজ শুরু করেন। ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতেন তিনি।

মায়ের ভালো কাজের প্রভাব পড়েছিল নবম শিশুকন্যাটির উপর। পরে তিনিও মেয়েদের জন্য অনেককিছু করেছেন। আসলে একদিন ছোট মেয়েটির সামনেই ধর্মপ্রাণা অ্যান হাত জোড় করে বলেছিলেন, ‘আই হোপ অ্যান্ড প্রে, দ্যাট সামওয়ান, সামটাইম, উইল ফাউন্ড আ মেমোরিয়াল মাদার্স ডে কমেমোরেটিং হার ফর দ্য ম্যাচলেস সার্ভিস সি রেন্ডার্স টু হিউম্যানিটি ইন এভরি ফিল্ড অফ লাইফ.. সি ইজ এনটাইটেলড টু ইট।’

৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?

৮ই মে কেন পালন করা হয় 'মাদার্স ডে'? এই দিনটির গুরুত্ব কী?
৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?

বাংলায় অনুবাদ করলে যার অর্থ হয়, ‘আমি আশা করি, প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, কোনও মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তাঁরা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটা তাঁদের অধিকার।’ মায়ের প্রতিটি শব্দ মনে রেখেছিলেন অ্যানা। আর সেই কারণেই অ্যানের মৃত্যুর দিনটিকে (১২ মে, ১৯০৭) সারাবিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত