নজরবন্দি ব্যুরোঃ ৮ মে ২০২২, রবিবার। আজ আন্তর্জাতিক মাতৃদিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। আসলে মা সন্তান্দের জন্যে সারা বছরই অনেক ত্যাগ স্বীকার করেন। সারা বছরই তাই মায়েদের দিন। তবুও ক্যালেন্ডার মেনে বছরের একটা দিন যখন শুধু মাতৃত্বকে উদযাপন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। আর মায়ের জন্যে যখন একটা দিন নিশ্চিত করা হয়েছে তখন সেই বিশেষ দিনে মায়ের হাতে একটা উপহার তুলে দেবেন না?
আরও পড়ুনঃ জেনেনিন নিত্য প্রয়োজনীয় কোন সামগ্রি কত দিন ব্যবহার করবেন।


উপহার পেতে কার না ভাল লাগে। মায়ের হাতে উপহার তুলেদিলে তাঁর স্নেহ উপচে পড়া মুখে হাসি ফুটবেই। কিন্তু মাতৃ দিবসে মাকে কী উপহার দেবেন তা ভেবেছেন কী? বলাই বাহুল্য সব মায়েদের জন্যে সমান উপহার হয়না। তাই মায়ের জন্য উপহার কেনার আগে অবশ্যই ভাবতে হবে তিনি কি পছন্দ করেন বা পছন্দ করেন না। আর তাঁর সাথেই তিনি কোন রাশির জাতক সেটাও খেয়াল রাখা জরুরি। রাশি অনুযায়ী মাদার্স ডে-তে মাকে কি উপহার দেওয়া যায় তা দেখে নিন।

আজ আন্তর্জাতিক মাতৃদিবস, মাদার্স ডে-তে উপহার দিন রাশি অনুযায়ী
মেষ রাশিঃ আপনার মা যদি মেষ রাশির জাতক হন, তাহলে তিনি বসন্ত কালে জন্মেছেন। তাঁর মধ্যে প্রচুর সাহস ও শক্তি রয়েছে। আপনার মা অন্য কোন উপহার পাওয়ার থেকে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন এবং আনন্দিত হবে এক গোছা ফুল পেলে। বসন্তকাল ফোটে এমন কোনও ফুল যদি মাদার্স ডে-তে উপহার হিসেবে দিতে পারেন তাহলে ভীষণ খুশি হবেন আপনার মা।



বৃষ রাশিঃ বৃষ রাশির জাতকদের অধিপতি হল শুক্র। জীবনের সুক্ষ্ম জিনিসগুলি এই ধরনের মায়েদের খুবই পছন্দ। বৃষ রাশির মায়েদের জন্য আদর্শ উপহার হতে পারে স্যুইস চকোলেট। এই চকোলেটের সঙ্গে একটা গ্রিটিংস কার্ডে আপনার মা আপনার কাছে কতটা মূল্যবান সেই বিষয়ে সুন্দর করে দু-লাইন লিখে দিন। দেখবেন দারুন খুশিতে ভরে উঠবে আপনার মায়ের মুখ।
মিথুন রাশিঃ মিথুন রাশির জাতকদের অধিপতি হল বুধ। এঁরা নতুন জিনিস জানতে পছন্দ করেন। আপনার মা মিথুন রাশির জাতক হলে তাঁর জন্য আদর্শ উপহার হবে কোনও ভালো বই। মাদার্স ডে তে মায়ের হাতে তাঁর পছন্দের লেখকের কোন বই উপহার হিসেবে তুলেদিন। খুব খুশি হবেন আপনার মা।
কর্কট রাশিঃ কর্কট রাশির জাতক মায়েরা সন্তানদের প্রতি খুবই যত্নশীল। এঁরা সন্তানের জন্য অনেকটা সময় ব্যয় করেন, সন্তানের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সন্তানের কাছ থেকে নিজের হাতে বানানো কিছু উপহারের থেকে বড় কিছু উপহার এই ধরনের মায়েদের কাছে কিছু আর হতে পারেনা। তাই নিজের হাতে রান্না করে মাকে খাওয়ান আজ। আনন্দে ভরে উঠবে আপনার মায়ের মুখ।

সিংহ রাশিঃ বিলাসবহুল জীবন পছন্দ সিংহ রাশির জাতকদের। আপনার মা সিংহ রাশির জাতক হলে তাঁর জন্য ঘরেই এদিন দারুণ একটা ডিনারের আয়োজন করতে পারেন। একসঙ্গে সাজগোজ করে আড্ডা, খাওয়া দাওয়া আর যদি সম্ভব হয় তাহলে একটা ছোট্ট ট্যুর প্ল্যান করুন। খুশি হবেন আপনার মা।
কন্যা রাশিঃ সব সময় সব কিছু ঠিক ঠাক ভাবে গুছিয়ে চালাতে পছন্দ করেন কন্যা রাশির জাতকরা। সেই কারনে এই তাশির জাতক মায়েদের জন্যে উপহার হল আপনার সুন্দর ব্যবহার এবং সময় দেওয়া। আজ সকাল থেকে সারাদিন আপনার মাকে সময় দিন। একসাথে খান, আড্ডা দিন। সেটাই হবে মায়ের কাছে শ্রেষ্ঠ উপহার।
তুলা রাশিঃ তুলা রাশির জাতকরা সুন্দর শিল্পকর্মে আগ্রহী হন। আপনার মা তুলা রাশির জাতক হলে মাতৃ দিবসে তাঁকে কোনও সুন্দর শিল্পকর্ম উপহার দিতে পারেন। সেটা যদি সুন্দর আর শৌখিন হয় তাহলে আর বলতে হবেনা। খুশি হবেন তিনি।

বৃশ্চিক রাশিঃ অত্যন্ত আবেগপ্রবণ বৃশ্চিক রাশির জাতকরা। এঁরা মনের কথা মনে চেপে রাখতে পারেন। শুধু মাদার্স ডে-তে নয়, তাঁর সঙ্গে নিয়মিত কথা বলুন, তাঁকে সময় দিন। তাহলেই দেওয়া হবে সবথেকে বড় উপহার। আপনার সময় দেওয়াই তাঁর কাছে উপহার।
ধনু রাশিঃ ধনু রাশির জাতকরা ঘুরে বেড়াতে ভালবাসের। অ্যাডভেঞ্চার প্রিয় হন এই মায়েরা। তাই আপনার মা ধনুর জাতক হলে তাঁকে কোনও অ্য়াডভেঞ্চার ট্রিপ উপহার দিলে সবথেকে ভালো। যদি সম্ভব হয় তাহলে সারপ্রাইজ হিসেবে তাঁকে নিয়ে বেরিয়ে পড়ুন ঘুরতে।
মকর রাশিঃ সব সময় নানা কাজে ব্যস্ত থাকেন মকর রাশির মায়েরা। তাই এঁদের জন্য সবথেকে বড় উপহার হল সময়। এদিন মায়ের কিছুটা কাজ করে দিন। আর মাকে বলুন একটু বিশ্রাম নিতে।
কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের নানা বিষয়ে আগ্রহ থাকে। তাই এদের জন্য উপহার কেনা সবথেকে সহজ। সুন্দর গয়না থেকে হ্যারি পটারের বই, সবই পছন্দ হয় মকর রাশির জাতকদের।
মীন রাশিঃ ধার্মিক বিষয়ে মন আছে মীন রাশির মায়েদের। তাই এঁদের উপহার হিসেবে অনলাইনে যোগা বা মেডিটেশন ক্লাসে নাম নথিভুক্ত করিয়ে দিতে পারেন। পুজোর উপকরণ পেলেও এঁরা খুশি হন।







