নজরবন্দি ব্যুরো: ‘দ্য কেরালা স্টোরি’-কে বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সমস্ত প্রেক্ষাগৃহে এই সিনেমাটির স্ক্রিনিং বন্ধ করা নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরই তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনেমার প্রযোজক বিপুল শাহ।
আরও পড়ুনঃ কোন রক্ষাকবচ দেওয়া যাবেনা, অভিষেকের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে।


সেই মামলার শুনানিতে এদিন পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করল দেশের শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কী বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়? প্রধান বিচারপতি এদিন বলেন,

‘সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ সারা দেশের থেকে আলাদা নয়। যদি দেশের অন্যান্য জায়গায় ছবিটি চলতে পারে, তাহলে পশ্চিবঙ্গে কেন তা নিষিদ্ধ করার প্রয়োজন পড়ল? যদি মানুষ মনে করে সিনেমাটি দেখার মতো নয়, তাহলে দেখবে না। জনবিন্যাসের নিরিখে অন্যান্য রাজ্যও পশ্চিমবঙ্গের মতোই, তাহলে পশ্চিমবঙ্গের ছবিটি চালাতে অসুবিধা কোথায়?’


কেন নিষিদ্ধ কেরালা স্টোরি? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। অপর দিকে, এদিন আদালতে পালটা সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি জানান, রাজ্য সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। সিনেমাটির প্রদর্শন হলে আইনশৃঙ্খলা ভঙ্গ হতে পারে।








