দেশবাসী কাকে দেখতে চায় প্রধানমন্ত্রীর মসনদে ? মোদি না রাহুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশবাসী কাকে দেখতে চায় প্রধানমন্ত্রীর মসনদে ? অতিমারির কারণে অনেকটাই বদলে গেছে দেশবাসীর জীবনযাত্রা। করোনা রুখতে দেশ জুড়ে জারি করা হয়েছিল লকডাইন। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপর। জীবিকাহীন হয়ে পড়েছেন বহু মানুষ। কিন্তু এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় কোন ব্যঘাত ঘটেনি।

আরও পড়ুনঃ ৩ জেলায় মুখোমুখি লড়াই, ১৩০ আসনের দাবি! অব্যাহত বাম-কং জোটের জট।

দেশবাসী তথা পশ্চিমবঙ্গবাসি এখনও মোদিকেই দেখতে চায় প্রধানমন্ত্রী হিসেবে। সম্প্রতি ‘আইএএনএস-সি ভোটার স্টেট অফ দ্য নেশন’-এর করা একটি সমীক্ষা অনুযায়ী দেশের বিশাল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর মসনদে দেখতে চায় মোদিকে। তাঁর নেতৃত্বেই ভারত আত্মনির্ভর হতে পারবে বলে মনে করছেন ৫৯.২২ শতাংশ মানুষ।

পাশাপাশি রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করার পক্ষে রয়েছেন ২৫.৬২ শতাংশ মানুষ।  তার মধ্যে কেরলের ৫৪.২৮ শতাংশ ও তামিলনাড়ুতে  ৪৮.২৬ শতাংশ মানুষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রাহুলকে। পাঞ্জাবের মাত্র ২৫.৫ শতাংশ মানুষ রায় দিয়েছে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধির পক্ষে।

দেশবাসী কাকে দেখতে চায় প্রধানমন্ত্রীর মসনদে ? অন্যদিকে বিতর্কের শিরোনামে থাকা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেও বহাল রয়েছে মোদি ঝড়। জম্মু ও কাশ্মীরে ৪৬.৭৪ শতাংশ মানুষের সমর্থন রয়েছে তাঁর দিকেই। রাহুল গান্ধির পক্ষে রয়েছে ৩৪.১৫ শতাংশ মানুষের সমর্থন।       

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত