নজরবন্দি ব্যুরো: ৩ জেলায় মুখোমুখি লড়াই, ১৩০ আসনের দাবি! অব্যাহত বাম-কং জোটের জট। বাংলায় ২১ এর বিধানসভা ভোটে একে অপরকে টেক্কা দেবে তৃনমুল–বিজেপি– বাম কংগ্রেস জোট। যেখানে গোটা রাজ্য ভাবছে জোটের কথা, সেখানে৩ জেলায় নাকি বামেদের আসন ছাড়বে না কংগ্রেস! আসন্ন একুশের নির্বাচনে জয়ের লক্ষ্যে জোট বাঁধতে চলেছে বাম-কংগ্রেস। কিন্তু জোট ভালভাবে তৈরী হওয়ার আগেই বিপত্তি। বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের অন্দরেই শুরু হয়েছে মতানৈক্য। এই মতানৈক্যের মূল কারন হল আসন বন্টন। মূলত ৩টি জেলার আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। কংগ্রেস নিজেদের ঘাঁটি হিসেবে মূলত যে তিনটি জেলাকে ভাবছে সেই তিন জেলায় বামেদের কোনভাবেই আসন ছাড়া হবে না সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত নৈহাটি, তৃণমূলের কার্যালয়ের সামনে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি


৩ জেলায় মুখোমুখি লড়াই, বামেদের আসন ছাড়বে না কংগ্রেস! পুরুলিয়া, মুর্শিদাবাদ ও মালদহের যে আসনগুলি দলের পক্ষে ইতিবাচক, সেগুলি কোনওভাবেই বামেদের ছাড়া হবে না বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বামেরা তাদের দাবি না মানলে কংগ্রেস ওইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তাব দেবে বলেও জানা গেছে।এদিকে বামেরা জানিয়েছে জোটের স্বার্থে ১০০ টি আসন ছাড়তে তাঁরা রাজি। কিন্তু কংগ্রেস ১৫০ টি আসন চাইলে সেক্ষেত্রে যে জোট জটে পরিনত হবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজ জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেয়ে কংগ্রেস ভোট ম্যানেজাররা বৈঠকে বসেন বিধান ভবনে। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, এবং আবু হাসেম খান চৌধুরী।
উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৯২টি আসনে লড়াই করেছিল। বামেরা এবারেও সেই ৯২ টি আসন সহ আরও ৮টি আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু অধীর চৌধুরীরা অন্তত ১৩০ টি আসনে লড়তে চান বলে জানা গেছে। বামেদের কাছে তাঁরা দাবি জানিয়েছিল ১৫০ টি আসনের জন্যে। সর্বশেষ ১৩০ টি আসন পর্যন্ত নামবে কংগ্রেস বলে জানা গেছে বিধান ভবন সূত্রে।
অন্যদিকে, কংগ্রেস চাইছে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অধীর চৌধুরী কে তুলে ধরতে। সেই ইস্যুতেও জট স্মৃষ্টি হয়েছে। এখন দেখার বামেরা কংগ্রেসের দাবি কতটা মেনে নেয় জোটের স্বার্থে।এদিন আসন সমঝোতা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বামেদের তরফে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। গতকালই তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করেছে বাম-কংগ্রেস। ‘রাজ্যে বিজেপিকে এনেছে তৃণমূলই!’ এই একই কথা আলাদা আলাদা সভা থেকে দাবি করেছেন অধীর চৌধুরী ও সূর্যকান্ত মিশ্র। সিপিএমের রাজ্য সম্পাদকের মুখেও এবার ভাইপো কটাক্ষ উঠে আসছে। বাম কংগ্রেস উভয়ই এখন তোপ দাগছে তৃণমূলের বিরুদ্ধে।কংগ্রেস বলছে তৃণমূল ভোট পেয়েছিল আগের বার কংগ্রেসের জন্যই, অথচ তারপর তাঁদের থেকেই আলাদা হয়ে যায় দল, আবার তৃণমূল উল্টো দিকে দাবি করছে অন্য কথা, বলছে তৃনমূলের জন্যই।


অব্যাহত জোটের জট, ১৩০ আসন সহ ৩ জেলায় বামেদের সাথে মুখোমুখি লড়াই চায় কংগ্রেস।কংগ্রেস সূত্রে খবর, ৩১ জানুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। বলা হয়েছে, সংখ্যা নয়, যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলির ওপর জোর দিতে চাইছে তাঁরা।







