SSC চাকরিপ্রার্থীদের সাথে বৈঠক কি আইওয়াস? আদৌ নিয়োগ পাবেন আন্দোলনকারীরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে শহরের নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেছেন ২০১৬-র এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। এই মুহূর্তে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন তাঁরা। এর মধ্যেই পার্থ আবহে বিড়ম্বনায় পড়া তৃণমূলকে পরিস্থিতির চাপ থেকে বের করতে চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ টিম অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল ১৭ কোটি, আরও ২০০ কোটির খোঁজে সিবিআই

SSC চাকরিপ্রার্থীদের সাথে বৈঠক কি আইওয়াস? আদৌ নিয়োগ পাবেন আন্দোলনকারীরা?
SSC চাকরিপ্রার্থীদের সাথে বৈঠক কি আইওয়াস? আদৌ নিয়োগ পাবেন আন্দোলনকারীরা?

চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পর অভিষেক বার্তাদেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে চাকরিপ্রার্থীরা নিয়োগ পান। বৈ ঠকে অভিষেকের সংস্পর্শে খুশি হন চাকরিপ্রার্থীরাও। কথা হয়, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সাথে বৈঠকের পর চাকরিপ্রার্থীদের সাথে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সেই বৈঠক হয়েছে, কেটে গিয়েছে ৮ দিন, এখনও মেলেনি কোন রফাসূত্র।

cam

গত ৮ অগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। আন্দোলনকারীদের তরফে প্রতিনিধি শহীদুল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আলোচনা সদর্থক’। কিন্তু প্রতিশ্রুতির কোনও বাস্তবায়নই হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের।

SSC চাকরিপ্রার্থীদের সাথে বৈঠক কি আইওয়াস? আদৌ নিয়োগ পাবেন আন্দোলনকারীরা?

ssc strike 759

ব্রাত্য বসু জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়া এগিয়েছে অনেকটাই, সঠিক সময় হলেই নিয়োগ পাবেন আন্দোলনকারীরা। কিন্তু কবে আসবে সেই সঠিক সময় সেটা বলতে পারেননি ব্রাত্য! সূত্রের খবর, প্রায় ৬ হাজার শূন্যপদে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু কবে সেই নিয়োগ হবে তা নিয়ে চিন্তিত চাকরিপ্রার্থীরা। অনেকেরই আশঙ্কা পার্থ চট্টোপাধ্যায় আবহে বৈঠক হলেও তা আইওয়াস নয়তো?

মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান বুধবার ৫২১ দিনে পৌঁছলেও, যতক্ষন না চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন ততক্ষন তাঁরা এই আন্দোলন তাঁরা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত