নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ১৬.৯৭ কোটি টআকার হদিশ পেয়েছে সিবিআই। টিম অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল ১৭ কোটি টাকা মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে লেনদেন বন্ধ করে দেওয়ার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।


এদিন অনুব্রত কন্যা সুকন্যাকে নোটিশ দেওয়ার পরেই এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে উপস্থিত হন সিবিআইয়ের আধিকারিকরা। ব্যাঙ্কের অফিয়ারদের সঙ্গে কথা বলার পরেই বেরিয়ে যান তাঁরা। সিবিআই সূত্রে খবর, হদিশ পাওয়া বিপুল পরিমাণ টাকার অঙ্ক বিভিন্ন জেলার বিভিন্ন ব্যাঙ্কে মূলত ফিক্সড ডিপোসিট হিসাবে রয়েছে।

সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে সেকথা আগে থেকেই আন্দাজ করতে পারছিলেন সিবিআই আধিকারিকরা। তাই বুধবার সকালেই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকেই এই হদিশ মিলেছে বলেই জানা গেছে। সিবিআইয়ের অনুমান, অনুব্রতর নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকার হদিশ না মিললেও একাধিক সংস্থার অ্যাকাউন্ট থেকে মিলেছে বিপুল টাকার হদিশ।
টিম অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল ১৭ কোটি, আরও খোঁজে সিবিআই

এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা নগদ সহ একাধিক বেনামি সম্পত্তির হদিশ পায় ইডি। একইসভাবে গরু পাচার কান্ডে সায়গল হোসেনের বেনামি সম্পত্তিরম হদিশ পেয়েছে সিবিআই। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে অনুব্রত ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে শুধুমাত্র ১৭ কোটির হদিশটাকে শুভ সুচনা মনে করছেন সিবিআই আধিকারিকরা। অসমর্থিত সূত্রে খবর, এখনও ২০০ কোটি টাকা লেনদেনের হদিশ পেতে পারে সিবিআই।









