SSC News: আজ চাকরী প্রার্থীদের সাথে বৈঠক শিক্ষামন্ত্রীর, কি হবে তাঁদের ভবিষ্যৎ?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে শহরের নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেছেন ২০১৬-র এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। এই মুহূর্তে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন তাঁরা।

আরও পড়ুনঃ কোন ছাড় নেই, হসপিটাল থেকে আসতেই হবে নিজাম প্যালেসে, অনুব্রতকে জানিয়ে দিল CBI

সম্প্রতি এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর, বিশেষত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে তাঁদের প্রতি সহমর্মী হয়েছে রাজ্যের শাসকদল। গত ২৯ জুলাই ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁদের এক প্রতিনিধিদলকে ডেকে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

5 6

সেই সাক্ষাতেই জটিলতা অনেকটা কেটে গিয়েছিল। আর সেই বৈঠকে স্থির হয়েছিল আজ অর্থাৎ ৮ই আগস্ট পরবর্তী মিটিং হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে। সেই মত শনিবার চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন থেকে ফোন করে সোমবারের বৈঠক নিয়ে নিশ্চিত করা হয়।

4 7

জানা গিয়েছে আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবে চাকরী প্রার্থীদের। এই নিয়ে শিক্ষক নিয়োগের মেধাতালিকাভুক্ত প্রার্থী শহিদুল্লা বলেন, ‘‘আমরা আট জন যাব। নবম থেকে দ্বাদশের মেধাতালিকাভুক্ত সকল চাকরিপ্রার্থীর নিয়োগ যাতে সম্পন্ন হয়, সেই দাবি তুলে ধরব। আমরা আশাবাদী যে সরকার তৎপরতার সঙ্গে মেধাতালিকাভুক্ত সকলের নিয়োগ করবে।’’

আজ চাকরী প্রার্থীদের সাথে বৈঠক শিক্ষামন্ত্রীর, কি হবে তাঁদের ভবিষ্যৎ?

আজ চাকরী প্রার্থীদের সাথে বৈঠক শিক্ষামন্ত্রীর, কি হবে তাঁদের ভবিষ্যৎ?

এখন দেখার এই বৈঠকের পর আগামী দিনে তাঁদের চাকরী নিওয়ে কি সিদ্ধান্ত নেন সরকার তথা শিক্ষামন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর