নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে এবারেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। সূত্রের খবর, হাজিরা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডল মেল করে জানিয়ে দিয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না।
আরও পড়ুনঃ শুধু সুবীর ঘোষ নয়, CISF জওয়ানের টার্গেটে ছিল আরও ৪ জন!
কারণ হিসেবে জানিয়েছেন, শরীর ভাল নেই তাঁর। সোমবার এসএসকেএম-এ রুটিন চেকআপ আছে তৃণমূল নেতার তিনি সেখানে আসতে পারেন। তবে চিকিৎসার কারণেই ওই দিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না বলেই জানিয়েছিলেন তিনি। তৃণমূল নেতার এই বক্তব্যের পর এবার সিবিআই এর তরফে তাঁকে জানিয়ে দেওয়া হল তাঁকে আজই নিজাম প্যালেসে আসতেই হবে আর সেটা আজই।

দরকার হলে এসএসকেএমে চিকিৎসার পরে হলেও অসুবিধা নেই তদন্তকারী অফিসারদের। উল্লেখ্য এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল অনুব্রতকে। একবার তিনি হাজিরা দেওয়ার জন্য এসেছিলেন কলকাতায়। হাজিরার সকালে তাঁর ফ্ল্যাট থেকে গড়ি বেরোলেও, গাড়ির অভিমুখ ঘুরে গিয়েছিল সিবিআই দপ্তরের বদলে হাসপাতালের দিকে।

জল্পনা ছিল, এবার তিনি কী করবেন তা নিয়েই। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন গ্রেপ্তার হয়েছেন সিবিআই-এর হাতে। অনুব্রত ঘনিষ্ঠদের একে একে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

কোন ছাড় নেই, হসপিটাল থেকে আসতেই হবে নিজাম প্যালেসে, অনুব্রতকে জানিয়ে দিল CBI
অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনে জেরা করে কিছু তথ্য মিলেছে। সেগুলি সম্পর্কে খোঁজখবর করতে অনুব্রতকে আজ ডাকা হয়েছে। সিবিআই সূত্র এ-ও জানাচ্ছে, যদি প্রাপ্ত তথ্যপ্রমাণের সঙ্গে অনুব্রতের সম্পর্ক থাকে, তবে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।



